By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে যত অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > খুলনা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে যত অভিযোগ
Uncategorized

খুলনা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে যত অভিযোগ

Last updated: 2021/03/07 at 12:00 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE


জন্মভূমি রিপোর্ট
খুলনা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে ঢাকার রমনা মডেল থানায় এজার দায়ের করেন। এছাড়া স্থানীয় ঠিকাদারগণ ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগ এবং দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে, তাপসী দাস নির্বাহী প্রকৌশলী হিসেবে সড়ক ও জনপথ বিভাগ নড়াইল ও গোপালগঞ্জ দায়িত্ব পালন কালে ২০/৬/২০১৭ তারিখ দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪৮ লাখ ৭৫ হাজার ৮৬৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ২৫ লাখ টাকা ঋণ গ্রহণের মিথ্যা তথ্য প্রদর্শন করাসহ তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার ৪৬৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। বিষয়টি নিয়ে প্রধান কার্যালয় দুর্নীতি দমন কমিশন ঢাকা এর সহকারী পরিচালক (অনু ও তদন্ত-১) মো: ফারুখ আহমেদ গত ৫/২/২০১৮ তারিখ রমনা মডেল থানা ডিএমপি ঢাকা বরাবর এজাহারের জন্য আবেদন করেন।
খুলনা সড়ক বিভাগের আওতায় বটিয়াঘাটার শোলমারী নদীর উপর ব্রিজ নির্মাণ কালে গার্ডার ক্ষতিগ্রস্থ হয়ে স্লাব বসে যায়। সে অভিযোগে তাকে মন্ত্রণালয় থেকে তদন্ত পূর্বক সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে অদৃশ্য খুটির জোরে ২০১৮ সালের এপ্রিল মাসে খুলনাতে পুনরায় নির্বাহী প্রকৌশলী হিসেবে তাকে পদায়ন করা হয়। বর্তমানে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে দুদকে অভিযোগ হলে রমনা মডেল থানায় মামলা হয় যার নম্বর জি, আর ১১/১৮, তারিখ ০৫/০২/২০১৮ ইং। এ ছাড়া একই সময়ে রমনা মডেল থানায় আরও একটি মামলা রেকর্ড হয় যার নম্বর ১০৮। খুলনা শহরের প্রাণ কেন্দ্রে ১০ কাঠা জায়গার উপর প্রায় ৫০ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এ ছাড়া তিনি ক্রয় করেছেন আরও ২-৩টি বাড়ি ও একাধিক প্লট।
খুলনা, সাতক্ষীরা-চুকনগর সড়কে প্রথম কিলোমিটার মিনা বাজার হতে ময়লাপোতা পর্যন্ত কোন টেন্ডার বরাদ্দ ছাড়াই রাতের আঁধানে বিটোমিনাস অভারলে কাজ মাহাবুব ব্রাদার্সকে দিয়ে করিয়েছেন। নিম্নমানের রিজিট পেভমেন্ট করায় রাস্তার কাজ শেষ না হতেই উপরের অংশ উঠে যায়। এ কাজের বিরুদ্ধে অভিযোগ হলে তদন্ত টিম গঠন হয়েছে।
বিষয়টি সম্পর্কে বক্তব্য গ্রহণের জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাসের ০১৭১১-৪৬৮৭৪১ নম্বর মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 7, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শিক্ষার্থীদের টাকা যাচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে
Next Article গরমের শুরুতেই ঘোষ ডেয়ারিতে বাসি পঁচা মিষ্টি বিক্রির ধুম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরে তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 38 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌কাঁকড়া চাষে বদলে যাচ্ছে উপকূলের নারীর জীবন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?