By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা-৩ আসনের জামায়াত প্রার্থীর জরুরী প্রেস ব্রিফিং
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনা-৩ আসনের জামায়াত প্রার্থীর জরুরী প্রেস ব্রিফিং
খুলনামহানগর

খুলনা-৩ আসনের জামায়াত প্রার্থীর জরুরী প্রেস ব্রিফিং

Last updated: 2026/02/12 at 7:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 months ago
Share
SHARE

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় নিবৃাচনী ঐক্য সমর্থিত দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান অভিযোগ করে বলেছেন, ভোটগ্রহণের দিন কার্তিক কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার উপস্থিতির সময় পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয়। বৃহস্পতিবার বিকেলে এক জরুরি ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে বিকেল চারটার কিছু পর তিনি কার্তিক কুল কেন্দ্রে যান। কেন্দ্রের ৪০০ গজের মধ্যে অবস্থান না করার নিয়ম থাকলেও গেটের সামনে বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতি তার কাছে অস্বাভাবিক মনে হয়। কেন্দ্রের দুটি বুথ পরিদর্শনের সময় বাইরে হাতাহাতির ঘটনা ঘটে বলে তিনি জানান।
তার দাবি, ধানের শীষ প্রতীকের সমর্থকরা পরিকল্পিতভাবে একটি ‘মব’ তৈরি করে তাদের ওয়ার্ড আমীর ডা. গোলাম কিবরিয়ার ওপর চড়াও হন। পরে দলীয় কর্মীদের সহায়তায় তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে অবস্থান নেন প্রার্থী। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এছাড়া তার প্রধান এজেন্ট মাস্টার শফিকুল আলম খালিশপুর কলেজিয়েট স্কুল কেন্দ্র পরিদর্শনে গেলে বাধার মুখে পড়েন বলে অভিযোগ করা হয়। তার সঙ্গে থাকা এক কার্ডধারীর পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া ও দুর্ব্যবহারের ঘটনাও ঘটে বলে দাবি করা হয়।
আরেক ঘটনায় কুয়েট কেন্দ্র সংলগ্ন এলাকায় তাদের এক নারী কর্মীর মোবাইল ফোন ব্যবহারের বিষয় নিয়ে প্রতিপক্ষের কয়েকজন প্রশ্ন তোলেন এবং উত্তেজনা সৃষ্টি করেন বলে অভিযোগ করেন প্রার্থী। তিনি বলেন, বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে তিনি লিখিত ভাবে অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
এ সময় প্রধান এজেন্ট মাস্টার শফিকুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, বি এল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর কবীর, অধ্যাপক ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 12, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শরণখোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১৫
Next Article ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : মির্জা ফখরুল
আরো পড়ুন
জাতীয়

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 28 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

৭ দিনের আল্টিমেটাম: খুলনায় থাই অ্যালুমিনিয়াম, হার্ডওয়ার, মার্কারি গ্লাস সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago
খুলনামহানগর

‎খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন নেতৃত্বে: সাব্বির,ওমর, সম্রাট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 53 minutes ago
খুলনামহানগর

বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 55 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?