
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত খুলনা ৬ আসনে (পাইকগাছা-কয়রা) আসনে নৌকার প্রার্থী মো. রশীদুজ্জামান এর নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা-৬ আসনে একজন সৎ যোগ্য ও আদর্শবান তৃনমূল নেতা মো. রশীদুজ্জামানের নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। তাই আজ শেখ হাসিনা ও তার ভাই শেখ হেলাল উদ্দীন- এমপি’র প্রতিনিধি হয়ে পাইকগাছা-কয়রায় পৌঁছে নৌকা প্রতীকে ভোট চাইতে এসেছি। ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক, বিজ্ঞানভিত্তিক, স্মার্ট বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার। দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যেতে ৭০ ভাগ ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে অনুরোধ করতে হবে। নিরাপদে ভোট কেন্দ্রে যেয়ে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। নৌকা উন্নয়ের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা আপনাদের প্রতীক। বুধবার বিকেলে পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে বলে তলা বিহীন ঝুড়ির খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। করোনা পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পৃথিবীতে অর্থনৈতিক সংকটের পরেও দেশে ১ কোটি মানুষ টিসিবি’র খাদ্য পণ্য পাচ্ছে, ৫০ লাখ আশ্রয়হীন গরীব মানুষ জমি-ঘর পেয়েছে, শিক্ষার্থীদের জন্য নতূন বছরে বই উপহার, ৫৬ প্রকারের বিভিন্ন ভাতা সরবরাহ অব্যাহত রেখেছে সরকার। দেশী বিদেশী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে এসএম কামাল হোসেন জানান, বিএনপি-জামায়াত নির্বাচন বর্জন করে অতিতের মতো দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁযতারা করছে। বিদেশে বসে সাজাপ্রাপ্ত আসামী তারেক জিয়া এসব ষড়যন্ত্রের মদদ যোগাচ্ছে। কিন্তু এ ষড়যন্ত্র কখনো সফল হবেনা। উৎসব মুখর পরিবেশে ভোট সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। তিনি দলীয় নেতৃবৃন্দসহ সকল স্তরের নেতা-কর্মীদের নৌকা প্রতিকে ভোট প্রার্থনার আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন দল মনোনীত নৌকার প্রার্থী মো. রশীদুজ্জামান। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক টিপু ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, জনস্বাস্থ্য সম্পাদক অধ্যাপক ড. মোহ. শেখ শহীদ উল্লাহ, শেখ মনিরুল ইসলাম, খায়রুল আলম, শেখ আনিছুর রহমান মুক্ত, কয়রা সভাপতি জিএম মহসীন রেজা, সাধারন সম্পাদক নিশিথ রঞ্জন মিস্ত্রী, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম, নাহার আক্তার,আ. আল মামুন লাভলু, আ’লীগ সহ-সভাপতি সমিরণ সাধু, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম, আরিফুজ্জামান তুহিন, আ. কালাম আজাদ, মান্নান গাজী, নূরুল ইসলাম কোম্পানি এসএম বাহারুল আলম, অছের আলী, আ. সামাদ গাজী, শাহনেওয়াজ শিকারী, সাবেক ইউপি চেয়ারম্যান মনছুর আলী গাজী, মুক্তিযোদ্ধা আ. মজিদ গোলদার, আমীর আলী গাইন, রুহুল আমিন বিশ্বাস সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, মহিলা আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ ছাত্রলীগ সহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।