প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ২:০৭ পি.এম
খোকসায় শহীদ ওসমান হাদি কে নিয়ে কটুক্তি করায় শিবিরের বিক্ষোভ মিছিল

খোকসা প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শহীদ ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে কুরুচিপুর্ণ মন্তব্য করায় ছাত্র শিবিরের দক্ষিনের সভাপতি মো: আবু বক্কার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার খোকসার কমলাপুর গ্রামের মো: সাব্বির হোসেন সেতু(৩২), পিতা- মো: তোফাজ্জেল হোসেন, গ্রাম-কমলাপুর, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া এর ফেসবুক আইডিতে ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শহীদ ওসমান হাদিকে নিয়ে কুরুচিপুর্ণ মন্তব্য করায় ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টার সময় ছাত্র শিবিরের দক্ষিনের সভাপতি মো: আবু বক্কার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল খোকসা থানা মোড় থেকে শুরু হয়ে পৌর বাজারে গিয়ে শেষ করেন। উক্ত বিক্ষোভ মিছিলে ১৮/২০ জন ছাত্র শিবিরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মো: সাব্বির হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে বাজার প্রদক্ষিণ করে শেষ হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া