
খোকসা প্রতিনিধি : সত্যি আর খোকসা উপজেলার কৃষক পরিবারের মেধাবী কন্যা সুমাইয়া খাতুনের বিশ্ববিদ্যালয়ের ভর্তির আর্থিক সহযোগিতা করলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান।
সোমবার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের অফিস কক্ষে শিক্ষার সহায়তা ফান্ড থেকে ১৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমান।
মেধাবী শিক্ষার্থী সুমাইয়া খাতুন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য অনুসারে ভর্তির সুযোগ পেয়েছেন।
মেধাবী শিক্ষার্থীর সুমাইয়া খাতুন উপজেলার খোকসা ইউনিয়নের মোড়াগাছা গ্রামের দরিদ্র কৃষক সোহেল রানার কন্যা। (২০২৩ -২৪) শিক্ষাবর্ষের খোকসা আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে সফলতা অর্জন করেন। উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান মেধাবী শিক্ষার্থীর সুমাইয়া খাতুন এর উচ্চ শিক্ষার সাফল্য কামনা করেন।

