By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খোলাবাজারে ১১৯ টাকার বেশি দরে ডলার বিক্রি করলে ব্যবস্থা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খোলাবাজারে ১১৯ টাকার বেশি দরে ডলার বিক্রি করলে ব্যবস্থা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খোলাবাজারে ১১৯ টাকার বেশি দরে ডলার বিক্রি করলে ব্যবস্থা

Last updated: 2024/08/01 at 10:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশে খোলাবাজারে নগদ ডলারের দামে হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে। ঢাকার খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের দাম বেড়ে ১২৪-১২৫ টাকায় উঠেছে। দুই সপ্তাহ আগেও ডলারের দাম ১১৮-১১৯ টাকার মধ্যে ছিল। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে দেশের মানি চেঞ্জারগুলোর জন্য ডলার বিক্রির সর্বোচ্চ দর ১১৯ টাকা নির্ধারণ করে দিয়েছে মানি চেঞ্জারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এ দরে বেশি কোনো মানি চেঞ্জার ডলার বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে। সংস্থাটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সব মানি চেঞ্জার প্রতিষ্ঠানের জন্য ডলারের সর্বোচ্চ বিক্রয় মূল্য বর্তমানে ১১৯ টাকা পর্যন্ত নির্ধারণ করা হলো। যদি কোনো মানি চেঞ্জার প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করে তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সব সদস্যকে এ বিষয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো। জানা গেছে, গতকালও খোলাবাজারে ডলার ১২৫ টাকায় বিক্রি হয়েছে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্য মনে করেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণেই মূলত খোলাবাজারে প্রভাব পড়েছে। খোলাবাজারের ব্যবসায়ীরা বলছেন, দেশে ফেরার সময় প্রবাসীরা নিজেদের সঙ্গে করে যে ডলার নিয়ে আসেন, সেগুলো খোলাবাজারে বিক্রি হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলারের সরবরাহও কমেছে। এতেই ডলারের সংকট তৈরি হয়েছে। ফলে দাম বেড়ে গেছে।

এদিকে, ডলারের বাজার অস্থির হওয়ার পর থেকে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন মানি চেঞ্জার প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার করছে বলেও তথ্য পাওয়া গেছে। এর আগেও ডলার বাজারে অস্থিরতা তৈরি হলে বাংলাদেশ ব্যাংক অভিযান পরিচালনা করেছিল। সে সময়ে কয়েকটি প্রতিষ্ঠানকে সিলগালাও করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়া উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা
Next Article মূল্যস্ফীতির চাপে বহুজাতিক কোম্পানির বিক্রি-মুনাফা কমেছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?