By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গঙ্গার নিচে মেট্রোর উদ্বোধন করবেন মোদি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > গঙ্গার নিচে মেট্রোর উদ্বোধন করবেন মোদি
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

গঙ্গার নিচে মেট্রোর উদ্বোধন করবেন মোদি

Last updated: 2024/03/03 at 10:39 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নদীর উপর পানি থেকে ৩৩ মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। ওই জোড়া সুড়ঙ্গের পেট চিরে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল। আগামী ৬ মার্চ পশ্চিমবঙ্গ সফরে গিয়ে এর উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এদিকে ভারতের মধ্যে কলকাতাতেই প্রথম মেট্রোরেল চালু হয়েছিল। সেই মহানগরীর মুকুটেই আবার নতুন পালক। ভারতে প্রথম কোনও শহরে নদীর তল দিয়ে যাবে মেট্রোরেল।

এতে থাকবে চারটি স্টেশন— হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ, এসপ্ল্যানেড স্টেশন। সব মিলিয়ে ৪.৮ কিলোমিটার। গঙ্গার নিচে ৫২০ মিটার টানেল পেরোতে সময় লাগবে ৪৬ সেকেন্ড।

এদিকে গত বছরের মাঝামাঝি সময়ে এই মেট্রো পথে সফল মহড়া হয়েছে। গত বছরের শেষে এর আনুষ্ঠানিক উদ্বোধনও হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি।

শনিবার দেশটির রেলমন্ত্রী জানান, সত্তরের দশক থেকে কলকাতায় মেট্রোর কাজ শুরু হয়েছে। কিন্তু গত ১০ বছরে যা কাজ হয়েছে, তা আগের ৪০ বছরেও হয়নি। মোদি সরকারের আমলেই মেট্রোর কাজ গতি পেয়েছে।

তিনি ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে একটি হবে। তারই ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রধানমন্ত্রী।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, নদী খাতের থেকে আরও ১৩ মিটার গভীরে পলিমাটির ভেতর দিয়ে গেছে মেট্রোর সুড়ঙ্গ দুটি। এতে ফোনে নেটওয়ার্ক থাকার প্রযুক্তিও রাখছে রেল। পানি স্তরের ৩৫ মিটার নিচ দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন অপটিক্যাল ফাইবার বসানো হচ্ছে। তাতে ফাইভ জি গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেইলি রোডসহ সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধ চেয়ে রিট
Next Article চলতি মাসের এলপি গ্যাসের মূল্য ঘোষণা আজ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

ওষুধ নয়, মানুষের জীবন নিয়ে ব্যবসা এ ব্যবসা শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 56 minutes ago
খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিক

রাশিয়ার হুমকি না থাকলে আরামে পেট বড় করতে পারবেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী: জেলেনস্কি

By Staff Reporter 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?