By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গণতন্ত্রের জয় হয়েছে : ওবায়দুল কাদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > নির্বাচনী পরিক্রমা > গণতন্ত্রের জয় হয়েছে : ওবায়দুল কাদের
জাতীয়নির্বাচনী পরিক্রমাশীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের জয় হয়েছে : ওবায়দুল কাদের

Last updated: 2023/05/27 at 1:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সদ্য শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হলেও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন এতে গণতন্ত্রের জয় হয়েছে। বিজয়ী স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ মে) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে ওবায়দুল কাদের এই কথা বলেন।

বৃহস্পতিবার (২৫ মে) দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান। বিজয়ী স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। জাহাঙ্গীরকে সম্প্রতি আওয়ামী লীগ থেকে চিরদিনের জন্য বহিষ্কার করা হয়েছে। ২০১৮ সালে তিনি নৌকার টিকিটে নগরপিতা নির্বাচিত হন। তবে ২০২১ সালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়, বরখাস্ত করা হয় মেয়র পদ থেকেও।

গাজীপুরের নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিজয়ী হলে দেশের মানুষ যতটা খুশি হতেন, তার চেয়ে বেশি খুশি হয়েছেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হওয়ায়। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, জনগণকে ধন্যবাদ জানাই এবং বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাই।’

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি এতদিন মিথ্যাচার করে আসছে এই সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা ওয়াদা পূরণ করেছেন। আওয়ামী লীগ প্রার্থী হারবে কি না তার চেয়ে বড় কথা হলো গণতন্ত্র জয়লাভ করেছে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট May 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৮২৩ জনের হজযাত্রা অনিশ্চিত: বাংলাদেশি হজ এজেন্সির দুজন সৌদিতে আটক
Next Article ১৩ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 12 minutes ago
আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গে যৌথভাবে হ্যামার ক্ষেপণাস্ত্র বানাবে ভারত

By Staff Reporter 13 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

By Staff Reporter 14 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই : স্বরাষ্ট্র উপদেষ্টা

By Staff Reporter 16 minutes ago
জাতীয়

মন্ত্রী হচ্ছেন খলিলুর রহমান

By Staff Reporter 19 minutes ago
জাতীয়

ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব

By Staff Reporter 25 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?