By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গণতন্ত্র সূচকে বাংলাদেশের দুই ধাপ উন্নতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গণতন্ত্র সূচকে বাংলাদেশের দুই ধাপ উন্নতি
জাতীয়

গণতন্ত্র সূচকে বাংলাদেশের দুই ধাপ উন্নতি

Last updated: 2023/02/04 at 4:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বৈশ্বিক গণতন্ত্র সূচকে দুই ধাপ এগোলো বাংলাদেশ। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের হিসাব অনুযায়ী, এ তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৭৩তম। তবে সূচকে এগোলেও ‘হাইব্রিড রেজিম’ বা মিশ্র শাসনব্যবস্থার দেশের তালিকাতেই রয়ে গেছে দেশটি।

সাধারণত যেসব দেশে গণতান্ত্রিক চর্চা রয়েছে ঠিকই, কিন্তু নিয়মিত নির্বাচন হলেও রাজনৈতিক দমন-পীড়ন চলে, অর্থাৎ যেসব দেশে গণতন্ত্রের পাশাপাশি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা রয়েছে সেসব দেশকে মিশ্র শাসনের দেশ বলা হয়।

১৬৭টি দেশ ও অঞ্চল নিয়ে এবারের সূচক তৈরি করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। সূচকে ১০ এর মধ্যে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৯৯। ২০২১ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম। স্কোর ছিল ৫ দশমিক ৯৯। ২০২০ সালের সূচকে একই স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৭৬তম।

সূচকে পাঁচটি মূল বিষয়ের আলোকে বিশ্বব্যাপী দেশগুলোর গণতন্ত্রের অবস্থা মূল্যায়ন করা হয়েছে। বিষয়গুলো হলো, নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি ও ব্যক্তি স্বাধীনতা।

সূচকে দেশ ও অঞ্চলগুলোকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে। পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড শাসনব্যবস্থা ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা। এবারের সূচকে পূর্ণ গণতন্ত্র বিভাগে রয়েছে ২৪টি দেশ। ত্রুটিপূর্ণ গণতন্ত্র বিভাগে ৪৮টি দেশ। হাইব্রিড শাসনব্যবস্থায় ৩৬টি ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায় রয়েছে ৫৯টি দেশ।

১০ এর মধ্যে যেসব দেশের স্কোর ৪ থেকে ৬ এর মধ্যে থাকে, তারা হাইব্রিড শাসনব্যবস্থার দেশের বিভাগে রয়েছে। এ বিভাগে সবার ওপরে বাংলাদেশ। ৪ দশমিক শূন্য তিন স্কোর নিয়ে এ বিভাগে সবার নিচে রয়েছে মৌরিতানিয়া। এ বিভাগের অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভুটান (৮৪তম), ইউক্রেন (৮৭তম), উগান্ডা (৯৯তম), নেপাল (১০১তম) ও পাকিস্তান (১০৭তম)।

এবারের সূচকে ত্রুটিপূর্ণ গণতন্ত্র বিভাগে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র (৩০তম), মালয়েশিয়া (৪০তম), ভারত (৪৬তম), ইন্দোনেশিয়া (৫৪তম), শ্রীলঙ্কা (৬০তম) ও সিঙ্গাপুর (৭০তম)।

অন্যদিকে, এবারের গণতন্ত্র সূচকে ২২ ধাপ পিছিয়েছে রাশিয়া। বর্তমানে এ সূচকে ২ দশমিক ২৮ স্কোর নিয়ে দেশটির অবস্থান ১৪৬তম, যা কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা বিভাগে পড়ে। ২০২২ সালের গণতন্ত্র সূচকে রাশিয়ার অবস্থান ছিল ১২৪তম।

সূচকে শীর্ষ স্থানে রয়েছে নরওয়ে। পূর্ণ গণতন্ত্র বিভাগের এ দেশের স্কোর ৯ দশমিক ৮১। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও আইসল্যান্ড। সুইডেন চতুর্থ ও ফিনল্যান্ড রয়েছে পঞ্চম অবস্থানে।

এবারের গণতন্ত্র সূচকে শূন্য দশমিক ৩২ স্কোর নিয়ে সবার নিচে রয়েছে আফগানিস্তান। দেশটির অবস্থান ১৬৭তম। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা বিভাগের অন্য দেশগুলোর মধ্যে রয়েছে- মিয়ানমার (১৬৬তম), উত্তর কোরিয়া (১৬৫তম), মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র (১৬৪তম), সিরিয়া (১৬৩তম), চীন (১৫৬তম), ইয়েমেন (১৫৫তম), ইরান (১৫৪তম), সৌদি আরব (১৫০তম)।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় বেড়েছে হত্যাকাণ্ড : ৫ দিনে খুন ৪, জখম ২
Next Article নিপাহ ভাইরাস ছড়িয়েছে ২৮ জেলায়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় গুলিবিদ্ধ আজিজের ঢাকায় মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 25 minutes ago
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 28 minutes ago
আন্তর্জাতিক

কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 33 minutes ago
জাতীয়

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 35 minutes ago
জাতীয়

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?