By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গণতন্ত্র হলো আস্থার জায়গা, আইন হাতে তুলে নেবেন না : চিফ হুইপ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গণতন্ত্র হলো আস্থার জায়গা, আইন হাতে তুলে নেবেন না : চিফ হুইপ
জাতীয়

গণতন্ত্র হলো আস্থার জায়গা, আইন হাতে তুলে নেবেন না : চিফ হুইপ

Last updated: 2026/04/12 at 10:00 PM
Tanvir 4 hours ago
Share
SHARE
গণতন্ত্রকে আস্থার জায়গা উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, আমরা বিরোধী দলকে বিশ্বাস করব, আর বিরোধী দলও আমাদের বিশ্বাস করবে। একইসঙ্গে দেশ গঠনে নির্বাচিত প্রতিনিধিদের আইন হাতে তুলে না নিয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। রোববার (১২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা ও মো. মাহমুদুল হক রুবেল শপথ নেন। চিফ হুইপ জানান, শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সবার উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, ‘কোথাও কোনো সমস্যার উদ্ভব হলে আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন অথবা প্রয়োজনে আমাকে জানাবেন। কিন্তু কেউ কখনো আইন হাতে তুলে নেবেন না। আমরা মানুষের কল্যাণের জন্য নির্বাচিত হয়েছি। মানুষের কল্যাণ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আপনারা আমার টুলস এবং হ্যান্ডস।’ জ্বালানি সংকট নিরসনে সরকারের পদক্ষেপ তুলে ধরে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী জ্বালানি সমস্যা সমাধানে আরও ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করেছেন। বিগত সরকার দেশ থেকে ২৭ লাখ কোটি টাকা পাচার করেছে। প্রধানমন্ত্রী চান দেশের টাকা পাচার না হয়ে মানুষের কল্যাণে কাজে লাগুক। শেরপুরের একটি নির্বাচনী ঘটনার প্রসঙ্গ টেনে চিফ হুইপ বলেন, সংসদে একজন বিরোধী দলীয় সদস্য জামায়াত কর্মীর মৃত্যুর ভুল তথ্য দিয়েছিলেন। অথচ ওই ব্যক্তি এখনো জীবিত রয়েছেন। পরবর্তী অধিবেশনে ওই বক্তব্যটি এক্সপাঞ্জ করার প্রস্তাব করা হবে। বিরোধীদলীয় সদস্যদের বাস্তবতা যাচাই করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড গড়ে ৫ দিনে ১১৭টি বিল পাস হওয়ার কথা উল্লেখ করে চিফ হুইপ বলেন, বিরোধী ও সরকারি দলের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির মাধ্যমে ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করা হয়েছে। ১১৭টি অধ্যাদেশ আমরা পাস করেছি, বাকি ১৬টিতে সংশোধন আনা হবে। ৫ দিনে এতগুলো বিল পাসের রেকর্ড এই প্রথম। তবে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ছোট দুটি সংশোধনী নিয়ে একটি ঠুনকো বিষয়ে তারা ওয়াকআউট করেছেন। তবে ওয়াকআউট গণতন্ত্রের অংশ, এটি তাদের অধিকার। ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণ-অভ্যুত্থান পর্যন্ত ইতিহাস নিয়ে ‘জুলাই জাদুঘর’ সমৃদ্ধ করার পরিকল্পনার কথা জানান চিফ হুইপ। তিনি বলেন, এটি কেবল জাদুঘর নয়, একটি জীবন্ত বিষয় হবে। কাজের গতি বাড়াতে এখানে মন্ত্রণালয়ের সম্পৃক্ততা জরুরি।
Tanvir April 12, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার : মন্ত্রী
Next Article দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী
আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 4 hours ago
জাতীয়

যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার : মন্ত্রী

By Tanvir 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?