By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গণহত্যায় সহযোগিতার অভিযোগে বাইডেনের বিরুদ্ধে মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > গণহত্যায় সহযোগিতার অভিযোগে বাইডেনের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

গণহত্যায় সহযোগিতার অভিযোগে বাইডেনের বিরুদ্ধে মামলা

Last updated: 2023/11/15 at 1:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হামলার পরও প্রেসিডেন্ট বাইডেন সহ তার মন্ত্রিপরিষদের দেশটির প্রতি সমর্থন ব্যক্ত, গাজায় গণহত্যা ঠেকাতে ব্যর্থ হওয়া এবং এতে সহযোগিতার অভিযোগে যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই মন্ত্রী সহ প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। নিউইয়র্কভিত্তিক সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস (সিসিআর) মামলাটি করেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানান হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার ফেডারেল আদালতে দায়ের করা ওই মামলায় বাইডেন ছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে অভিযুক্ত করা হয়েছে। নিউইয়র্কভিত্তিক সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস (সিসিআর) গাজার বাসিন্দাদের পক্ষে এবং সেখানে বসবাস করা মার্কিন নাগরিকদের স্বজনদের পক্ষে মামলাটি করেছে।

মামলায় ইসরায়েলকে প্রতিবছর যুক্তরাষ্ট্রের পাঠানো ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

মামলায় অভিযোগের শুরুতে সিসিআর লিখেছে, ইসরায়েল সরকারের অনেক নেতা গাজায় গণহত্যা চালানোর স্পষ্ট অভিপ্রায় প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনিদের জন্তু-জানোয়ারের মতো অমানবিক বৈশিষ্ট্যে আখ্যায়িত করেছেন।

সিসিআর দাবি করেছে, ইসরায়েলি কর্তৃপক্ষের এমন মনোভাব এবং হত্যাযজ্ঞ গণহত্যার একটি প্রকাশ্য অপরাধের প্রমাণ বহন করছে।

সিসিআর বলছে, আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী গাজায় ইসরায়েলি হামলা বন্ধের জন্য দাবি জানিয়ে এলেও বাইডেন প্রশাসন সেদিকে কোনো ভ্রুক্ষেপই করেনি। উপরন্তু ইসরায়েল সরকারকে কূটনৈতিকভাবে সহযোগিতা দিয়ে আসছে।

সিসিআরের আইনজীবী আস্থা শর্মা পোখারেল আল জাজিরাকে বলেছেন, প্রথাগত আন্তর্জাতিক আইন ও ফেডারেল আইনের অধীনে এই গণহত্যা প্রতিরোধ এবং এই গণহত্যাকে সমর্থন বন্ধ করার জন্য তাঁদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। কিন্তু প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সুযোগে তারা ব্যর্থ হয়েছেন। তারা ইসরায়েলকে সহযোগিতা এখনো অব্যাহত রেখেছেন। শুধু তা-ই নয়, তাঁরা ইসরায়েলে আরও অর্থ ও অস্ত্র পাঠাতে চান।’

মামলার বাদীদের অন্যতম মার্কিন নাগরিক লাইলা আল-হাদ্দাদ চলমান সংঘাতে গাজায় বসবাস করা অন্তত পাঁচ স্বজনকে হারিয়েছেন। তিনি বলেন, আমার দেওয়া করের অর্থ আমার ফুফু ও ফুফাতো ভাইদের হত্যা করার জন্য পাঠানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 15, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভোটের তারিখ নির্ধারণে নির্বাচন কমিশনে সভা শুরু
Next Article বেনাপোলে ফেনসিডিলসহ গ্রেফতার ১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 8 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 11 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
আন্তর্জাতিক

করাচিতে বিস্ফোরণে আবাসিক ভবন ধসে নিহত ১৬

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯২৪ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?