By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে মামলার শুনানি করবে জাতিসংঘের আদালত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে মামলার শুনানি করবে জাতিসংঘের আদালত
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে মামলার শুনানি করবে জাতিসংঘের আদালত

Last updated: 2024/01/04 at 12:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার গণশুনানির তারিখ ঘোষণা করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আগামী ১১ ও ১২ জানুয়ারি এ গণশুনানি হবে জাতিসংঘের আদালতটিতে।

দক্ষিণ আফ্রিকা চায় আন্তর্জাতিক বিচারিক আদালত যেন অবিলম্বে গাজায় সামরিক তৎপরতা বন্ধ করে। গণহত্যার মামলা আনার জন্য যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার সমালোচনা করেছে। খবর আল জাজিরার

বুধবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে আইসিজে জানিয়েছে, গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলাটির বিষয়ে আগামী ১১ ও ১২ জানুয়ারি দ্য হেগের পিস প্যালেসে গণশুনানি করবে আইসিজে।

শুনানির পর জরুরি ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত জারি করতে আদালত সাধারণত এক বা দুই সপ্তাহ সময় নেয়। আদালতের রায়গুলো চূড়ান্ত। তবে সেগুলো প্রয়োগ করার কোনো কর্তৃত্ব তার নেই। গাজায় ‘গণহত্যার অপরাধে’ গত সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। গাজায় ফিলিস্তিনিদের হত্যাসহ শারীরিক ও মানসিক নির্যাতন এবং মানুষের জীবন বিপর্যস্ত করে তোলা হয়েছে বলেও মামলার আবেদনে বলা হয়।

তবে জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তিন মাস ধরে গাজা উপত্যকায় অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২২ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। যার ৭০ শতাংশই নারী ও শিশু। আহত হয়েছে আরও অন্তত ৬০ হাজার। এছাড়া নিখোঁজ রয়েছে আরও প্রায় ১০ হাজার।

হামলায় গাজা উপত্যকা কার্যত ধ্বংস হয়ে গেছে। মাটির সাথে মিশে গেছে বেশিরভাগ ঘরবাড়ি, স্কুল-কলেজ ও হাসপাতাল ভবন। গাজায় ইসরাইলের এই হত্যা ও ধ্বংসযজ্ঞকে এরই মধ্যে আন্তর্জাতিক মহল গণহত্যা বলে অভিহিত করেছে। ফিলিস্তিনে জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞ স্রেব্রেনিকা ও রুয়ান্ডার মতো বিশ্বের বিভিন্ন অঞ্চলের গণহত্যা থেকে খুব বেশি ভিন্ন নয়।

আন্তর্জাতিক বিচার আদালতকে বিশ্ব আদালতও বলা হয়। এটি একটি জাতিসংঘের দেওয়ানি আদালত। যা দেশগুলোর মধ্যে বিরোধের বিচার করে। জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল উভয়ই এই আন্তর্জাতিক বিচার আদালতের আওতাধীন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পিরোজপুরে দুগ্রুপের সংঘর্ষে একজন নিহত
Next Article ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে তিনজনের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 10 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
আন্তর্জাতিক

নতুন কোনও স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল : লুলা

By Staff Reporter 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?