By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গত অর্থ বছরে ৪ হাজার ১০৭ টন চিংড়ি রপ্তানি বেড়েছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > গত অর্থ বছরে ৪ হাজার ১০৭ টন চিংড়ি রপ্তানি বেড়েছে
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

গত অর্থ বছরে ৪ হাজার ১০৭ টন চিংড়ি রপ্তানি বেড়েছে

Last updated: 2025/10/11 at 4:21 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : গত অর্থ বছরে বাংলাদেশ থেকে ৪ হাজার ১০৭টন চিংড়ি রপ্তানী বেড়েছে। এসময় ২৩হাজার ২৩৮টন চিংড়ি রপ্তানি করেছে বাংলাদেশ, যার বাজারমূল্য ২৯ কোটি ৬৩লাখ ডলার। এর আগের ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ১৯হাজার ১৩১টন, যার বাজারমূল্য ২৪ কোটি ৮৩ লাখ ডলার। অর্থাৎ এক অর্থবছরের ব্যবধানে রপ্তানি ৪ হাজার ১০৭টন ও রপ্তানি মূল্য বেড়েছে ৪কোটি ৮০লাখ ডলার। এক যুগের বেশি সময় ধরে চিংড়ি রপ্তানি ক্রমেই নিম্নমুখী হলেও সমাপ্ত অর্থবছরে রপ্তানীর এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
সংশ্লিষ্টদের মতে, ২০০৮সালের পর থেকে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে দাম কমে যাওয়া ও বিশ্ববাজারে ভেনামি চিংড়ির চাহিদা বাড়তে থাকায় দেশে উৎপাদিত বাগদা বা গলদা চিংড়ির চাহিদা কমতে শুরু করে। তবে সমাপ্ত অর্থবছরে রপ্তানিতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও বৈশ্বিক নানা সংকটের কারণে এ খাতে এখনই খুব বেশি সম্ভাবনা দেখছেন না দেশের রপ্তানিকারকরা।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী ২০১২-১৩ অর্থবছরে প্রায় ৫০হাজার টন চিংড়ি রপ্তানি হয়, যার বাজারমূল্য ছিল প্রায় ৫৭ কোটি ডলার। অন্যদিকে ১৩বছরের ব্যবধানে ২০২৪-২৫ অর্থবছরে ২৩ হাজার ২৩৮টন চিংড়ি রপ্তানি হয়েছে প্রায় ২৯কোটি ৬৩লাখ ডলারে। অর্থাৎ ১৩ বছরের ব্যবধানে চিংড়ির রপ্তানি কমেছে প্রায় ২৬হাজার ৩৬২টন বা ৫২ দশমিক ৭৩শতাংশ এবং রপ্তানি মূল্য কমেছে ২০কোটি ৩৭ লাখ ডলার।
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানির শীর্ষ গন্তব্য ছিল চীন। দেশটিতে প্রায় ৫ কোটি ৬৭লাখ ডলারে ৪হাজার ৪৪৬ টন চিংড়ি রপ্তানি করা হয়। এছাড়া নেদারল্যান্ডসে ৪ কোটি ৭৪ লাখ ডলারে ৩ হাজার ৭১৭ টন, ইংল্যান্ডে সাড়ে ৪ কোটি ডলারে ৩ হাজার ৫২৬ টন, বেলজিয়ামে ৪ কোটি ডলারে ৩ হাজার ১৪৭ টন চিংড়ি রপ্তানি করা হয়।
বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেন, ‘বাংলাদেশ থেকে মৎস্য-জাতীয় পণ্য রপ্তানির সিংহভাগই বাগদা চিংড়ি। তবে দেশে ভেনামি জাতের চিংড়ি সেভাবে উৎপাদন না হওয়ায় রপ্তানিতে পিছিয়ে পড়েছি আমরা।’
গত অর্থবছরে চিংড়ি রপ্তানি কিছুটা বাড়লেও তা আশাব্যঞ্জক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘রপ্তানি বাড়াতে আরো কাজ করতে হবে। নতুন বাজার খুঁজতে হবে। সরকারকেও এ খাতের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে।’
বিএফএফইএর সভাপতি জানান, বর্তমানে বিশ্ববাজারে বাগদার চেয়ে ভেনামি চিংড়ির চাহিদা বেশি। বাংলাদেশে কয়েকটি প্রতিষ্ঠান এ জাতের চিংড়ির উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। যদিও ২০১০ সালের আগে গড়ে ওঠা বেশ কয়েকটি কারখানা কাঁচামালের অভাবে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে।
বর্তমানে দেশে চিংড়ি চাষের উপযোগী জমি রয়েছে প্রায় আড়াই লাখ হেক্টর। এর মধ্যে প্রায় দুই লাখ হেক্টরে চাষ হয় বাগদা, গলদা ও চাকা চিংড়ি। অন্যদিকে হিমায়িত মাছ রপ্তানি খাতের প্রতিষ্ঠানের সংখ্যা ১৪০টি। এসব কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা চার লাখ টনের বেশি। যদিও বর্তমানে মাত্র ২০টির মতো প্রতিষ্ঠান সরাসরি রপ্তানি করছে। বাকি প্রতিষ্ঠানগুলো লে-অফ ঘোষণা করা হয়েছে।
রপ্তানিকারক প্রতিষ্ঠান এমইউ সি ফুডসের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস বলেন, ‘ইউরোপের বাজারে ভেনামি চিংড়ির চাহিদা বেশি। অথচ আমরা বাগদা নিয়েই পড়ে আছি। ইউরোপসহ অন্যান্য দেশের বাজারে অংশীদারত্ব বাড়াতে হলে ভেনামি চিংড়ি রপ্তানির কোনো বিকল্প নেই।’ এজন্য সরকারকে উদ্যোগী হতে হবে বলে মনে করেন তিনি।

জন্মভূমি ডেস্ক October 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বড় ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ
Next Article সাতক্ষীরা ‌আবারো ভরাটের ‌পথে প্রাণ সায়ারেরখাল‌, জলবদ্ধতা আতঙ্কে লাখো ‌‌‌মানুষ ‌
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

কেমন ছিল প্রিয় নবীজির (সা.) রমজান

By Correspondent 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?