By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গরমের শুরুতেই ঘোষ ডেয়ারিতে বাসি পঁচা মিষ্টি বিক্রির ধুম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > গরমের শুরুতেই ঘোষ ডেয়ারিতে বাসি পঁচা মিষ্টি বিক্রির ধুম
Uncategorized

গরমের শুরুতেই ঘোষ ডেয়ারিতে বাসি পঁচা মিষ্টি বিক্রির ধুম

Last updated: 2021/03/07 at 12:02 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

শেখ আব্দুল হামিদ
গরমের শুরুতেই খুলনার বিভিন্ন মিষ্টির দোকানে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি। বাসি পঁচা মিষ্টি হরহামেশা টাটকা বলে বিক্রি করছে ক্রেতাদের কাছে। স্বাস্থ্যপরিদর্শকদের সাথে লেনদেন ঠিক রেখে দুর্নীতি করায় তারা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও জরিমানার টাকা প্রদান করে আবারও একই স্থানে ফিরে আসে।
নগরির সর্বত্রই দেখা যায় সাতক্ষীরা ঘোষ ডেয়ারির ছড়াছড়ি। গত ৪ মার্চ সন্ধ্যায় গল্লামারী থেকে বটিয়াঘাটায় প্রবেশ মুখে বিপুল কুমার ঘোষের সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে মিষ্টি কিনে প্রতারিত হলেন হাবিবুর রহমান। তিনি জানান, ওই দোকান থেকে এক কেজি কালো মিষ্টি কিনে বাড়ি নিয়ে যান। খাওয়ার সময় বুঝতে পারেন তাকে পঁচা মিষ্টি দেয়া হয়েছে। তিনি বলেন এত টক মিষ্টি তিনি কখনও খাননি।
একই ভাবে টুটপাড়া জোড়াকল বাজার, বসুপাড়া, শেখপাড়া বাজার, নিউমার্কেট, কাষ্টমঘাট, বড়বাজারসহ বিভিন্ন এলাকায় মিষ্টির দোকান ঘুরে দেখা গেছে নোংরা পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি। বাসি মিষ্টির রস নতুন মিষ্টির সাথে মিশিয়ে দেয়া হয়। খোলা থাকে মিষ্টির সকল পাত্র। তাছাড়া করোনার এই মুহুর্তে হাত পরিস্কার না করেই মিষ্টি তৈরী শুরু করে। লক্ষ করা গেছে অনেকেরই গায়ের ঘাম মিষ্টির ভিতর পড়ে। এছাড়া উপজেলার মিষ্টি দোকান গুলোতে নোংরামির চিত্র আরও প্রকট। বিড়াল কুকুর যখন তখন প্রবেশ করে কারখানার ভিতর। মাটির মালসা না ধুয়েই বসানো হয় দই। তার উপরে নোংরা বস্তা দিয়ে ঢেকে রাখা হয়। বাসি মিষ্টির রসের দুর্গন্ধ আর পঁচা দুধের গন্ধে সেখানে মাছি সর্বদাই লেগে থাকে। স্বাস্থ্য পরিদর্শকদের সাথে অনৈতিক সম্পর্ক থাকায় তারা মাসহারা পেয়ে পরিদর্শনে যায় না। হঠাৎকরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হলে মোটা অংকের টাকা জরিমানা গুনতে হয়। তারপরও থেমে নেই নোংরামি।
গল্লামারী এলাকার বাসিন্দা নিলুফা ইয়াসমিন বলেন, তাকে নতুন তৈরী মিষ্টি বলে কয়েক দিন আগের পঁচা মিষ্টি দেয়া হয়। বাড়ি নিয়েই বিপাকে পড়ে ফেলে দিতে হয়েছে। তিনি বলেন মানুষ সরল বিশ^াাসে মিষ্টি কিনে বাড়িতে নিয়ে যায়। এভাবে যারা বাসি পঁচা মিষ্টি বিক্রি করে তাদের সাজার পরিমাণ বৃদ্ধি প্রয়োজন।
বিভিন্ন উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের সাথে আলাপকালে তারা বলেন, কিছু অসাধু ঘোষ ডেয়ারিকে একাধিকবার জরিমানা করা হয়েছে। তারপরেও সুযোগ পেলেই নোংরা পরিবেশে মিষ্টি তৈরী শুরু করে। স্থানীয় মানুষ সচেতন হলে ওইসব অসাধু ব্যক্তিরা এসব কাজ থেকে সরে আসবে। তার পরও সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 7, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে যত অভিযোগ
Next Article ডুমুরিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক : থানায় মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 7 hours ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?