By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, প্রাণ গেল তিনজনের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, প্রাণ গেল তিনজনের
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, প্রাণ গেল তিনজনের

Last updated: 2024/01/02 at 2:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সুনামগঞ্জের ছাতকে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী একটি পিকআপ গাছের সঙ্গে ধাক্কা খেলে তিন ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (০২ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতকের জাউবাজার ইউনিয়নের বড়কাপন এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন পিকআপ চালকসহ আরও তিন জন। ছাতক জয়কলস হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ কবির বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর ছেলে আব্দুল করিম (৫৭), দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে আসাব উদ্দিন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা থেকে পিকআপ ভ্যানে করে ছাতক হয়ে সিলেটে মাছ নিয়ে যাচ্ছিলেন এই মাছ ব্যবসায়ীরা। উপজেলার বড়কাপন এলাকায় পৌঁছালে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে সংঘর্ষ হয় পিকআপটির। ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেলে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

ছাতক জয়কলস হাইওয়ে থানার ওসি আহমদ কবির বলেন, জাউয়াবাজার যাওয়ার পথে বড়কাপন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত একজনকে কৈতক হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ছাড়া পিকআপ ভ্যানচালকসহ আহত তিন জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা-৫ আসনে শেখ আকরামের প্রার্থিতা বহাল
Next Article খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত : রাশিয়া

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধে এ পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র

By Tanvir 5 hours ago
জাতীয়

উন্নয়ন অংশীদারদের কাছে ২শ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

By Tanvir 6 hours ago
জাতীয়

দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপ

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?