By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গাজায় আরেকটি মেরকাভা ট্যাংক ধ্বংস, ইসরায়েলি সেনার মৃত্যু ৪০০ ছাড়াল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > গাজায় আরেকটি মেরকাভা ট্যাংক ধ্বংস, ইসরায়েলি সেনার মৃত্যু ৪০০ ছাড়াল
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

গাজায় আরেকটি মেরকাভা ট্যাংক ধ্বংস, ইসরায়েলি সেনার মৃত্যু ৪০০ ছাড়াল

Last updated: 2025/01/09 at 2:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ফিলিস্তিনের উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে ভয়াবহ যুদ্ধ চালাচ্ছে প্রতিরোধগোষ্ঠী হামাসের যোদ্ধারা। বুধবার তাদের হামলায় উড়ে গেছে বিখ্যাত ইসরায়েলি ট্যাংক মেরকাভা। এতে তিন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। একইসঙ্গে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফের বরাতে বৃহস্পতিবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
নিহত তিন সেনা হলেন- স্টাফ সার্জেন্ট মাতিতাহু ইয়াকভ পেরেল, (২২), স্টাফ সার্জেন্ট কানাও কাসা (২২) এবং স্টাফ সার্জেন্ট নেভো ফিশার (২০)। তারা সবাই ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নে কাজ করতেন। একই ঘটনায় গুরুতর অবস্থায় একজন অফিসারসহ আরও তিন সেনা আহত হয়েছেন।
এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর ইসরায়েলি সেনার মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০১ জনে। যদিও হামাস বলছে এই সংখ্যা আরও বেশি। জনরোষ ও ব্যর্থতা ঢাকতে সেনাদের মৃত্যুর প্রকৃত সংখ্যা গোপন করে ইসরায়েল।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সেনারা বেইত হানুন এলাকায় একটি অপারেশনে যাচ্ছিল। পথে হামাসের পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে ট্যাংক ধ্বংস হয়ে তিন সেনার মৃত্যু হয়।
ওই এলাকায় অপারেশন চালাতে গিয়ে আগের দুই দিনে পৃথক ঘটনায় আরও তিনজন সৈন্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রায় দেড় বছর ধরে ভয়াবহ হামলা চালিয়ে গাজাকে ধ্বংস করে দিলেও হামাসকে দমাতে পারেনি ইসরায়েল। গত দুই সপ্তাহে গাজা থেকে ইসরায়েলে ২০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। প্রাণ হারিয়েছে অন্তত ১০ সেনা।
গত ৪ জানুয়ারি আল-কাস্সাম ব্রিগেড জানিয়েছিল, তারা জাবালিয়া শহরের পূর্ব অংশে শক্তিশালী বিস্ফোরকের সাহায্যে চারটি ট্যাংক ধ্বংস করেছে। এছাড়া তারা জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে ইসরাইলের একটি সাঁজোয়া যানকে ধ্বংস করতে সক্ষম হয়েছেন। ট্যাঙ্ক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ওই সাঁজোয়া যানটি ধ্বংস করা হয়। এ নিয়ে গত এক সপ্তাহে অন্তত পাঁচটি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে হামাসের যোদ্ধারা, যা ইসরায়েলের জন্য লজ্জাজনক হিসেবে দেখা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এক দিনে চুয়াডাঙ্গার তাপমাত্রা কমল সাড়ে ৪ ডিগ্রি
Next Article পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে নতুন শঙ্কা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

শিশুদের সঠিকভাবে গড়ে তুললে দেশ সুন্দর প্রজন্ম পাবে : প্রাণিসম্পদমন্ত্রী

By Staff Reporter 2 seconds ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
আন্তর্জাতিক

ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?