By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গাজায় ‘নিরাপদ এলাকা’য় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৭১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গাজায় ‘নিরাপদ এলাকা’য় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৭১
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গাজায় ‘নিরাপদ এলাকা’য় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৭১

Last updated: 2024/07/13 at 5:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের পশ্চিমে অবস্থিত আল-মাওয়াসিতে আজ শনিবার (১৩ জুলাই) ইসরায়েলি সামরিক হামলায় ৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, নিহতের সংখ্যা ৭১ জন। এ ছাড়া কয়েকজন গুরুতর আহতসহ ২৮৯ জন আহত হয়েছে। আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র আলজাজিরাকে বলেছেন, ‘নিরাপদ এলাকা’ হিসেবে মনোনীত অঞ্চলে ইসরায়েল যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে। বাস্তুহারাদের তাঁবু ও পানি পরিশোধন ইউনিটকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, মধ্য খান ইউনিসে ইসরায়েলি হামলায় তাদের অগ্নিনির্বাপণ ও ও উদ্ধার বিভাগের উপপরিচালক নিহত এবং অন্য আট সদস্য আহত হয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা দল একটি আবাসিক ভবন থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টার সময় ইসরায়েলি বিমান আবারও ওই এলাকায় বোমাবর্ষণ করেছিল।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধার করার চেষ্টা করছে। আহতদের মধ্যে শিশু ও প্যারামেডিকরাও রয়েছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে ইসরায়েলি গণমাধ্যমের অসমর্থিত প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করতে এ হামলা চালানো হতে পারে।

গাজার মধ্যাঞ্চলে দেইর এল-বালাহ থেকে আলজাজিরার তারেক আবু আজউম জানান, হামলাটি ‘ইসরায়েলি সামরিক বাহিনীর সংঘটিত একটি নতুন গণহত্যা’। ওই এলাকায় ‘পাঁচটি বোমা ও পাঁচটি ক্ষেপণাস্ত্র’ দিয়ে আঘাত করা হয়েছে। আহতদের নাসের ও কুয়েত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘যে এলাকাটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সেখান থেকে যে দৃশ্যগুলো আসছে, তা অবিশ্বাস্যভাবে রক্তাক্ত ও বিধ্বংসী।’

নাসের হাসপাতালের একজন কর্মকর্তা আলজাজিরাকে বলেছেন, মেডিক্যাল টিমের আর কোনো আহত রোগী গ্রহণের ক্ষমতা ছিল না। বেসামরিক প্রতিরক্ষা দলগুলো আক্রমণের জায়গায় কাজ চালিয়ে যাচ্ছে।

আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী বারবার হামলা চালিয়েছে। মে মাসের শেষের দিকে একটি হামলায় বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবুতে আঘাত করার পর কমপক্ষে ২১ জন নিহত হয়। জর্দানের আম্মান থেকে আলজাজিরার হামদাহ সালহুত বলেন, ‘আমরা বারবার এমন এলাকায় আক্রমণ দেখেছি, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি রয়েছে। এটি এমন একটি কৌশল, যা সাধারণত ইসরায়েলি বাহিনী ব্যবহার করে। এটিকে অনেক বেসামরিককে হত্যার ন্যায্যতা হিসেবে ব্যবহার করা হচ্ছে।’

এর আগে বেসামরিক প্রতিরক্ষা দল শুক্রবার বলেছিল, অবরুদ্ধ ভূখণ্ডের বিধ্বস্ত উত্তরাঞ্চলে গাজা সিটির কিছু এলাকা থেকে ইসরায়েলি সামরিক বাহিনী সরে যাওয়ার পর অন্তত ৬০টি মৃতদেহ পাওয়া গেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কোটাবিরোধী আন্দোলনকারীদের অন্য কেউ ইন্ধন দিতে পারে: ডিবির হারুন
Next Article কুষ্টিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 15 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
অর্থনীতিজাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?