By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গাজায় প্রতি ১৫ মিনিটে মারা যাচ্ছে ১টি শিশু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > গাজায় প্রতি ১৫ মিনিটে মারা যাচ্ছে ১টি শিশু
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

গাজায় প্রতি ১৫ মিনিটে মারা যাচ্ছে ১টি শিশু

Last updated: 2023/10/18 at 12:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ইসরায়েলি বিমান বাহিনীর অব্যাহত বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গড়ে প্রতি ১৫ মিনিটে একজন করে শিশুর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষা বিষয়ক আন্তর্জাতিক এনজিও সেভ দ্য চিল্ডরেন।

মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে যুক্তরাজ্যভিত্তিক এই সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর গত ১১ দিনের অভিযানে ১ হাজারেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে; অর্থাৎ গড় হিসেবে প্রতি ১৫ মিনিটে একজন করে শিশুর মৃত্যু ঘটছে গাজায়।’

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায়। তার জবাবে ওই দিন থেকেই উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান এখনও চলছে।

গত ১১ দিনের অভিযানে ইতোমধ্যে গাজা ভূখণ্ডে নিহত হয়েছেন হাজার হাজার বেসামরিক মানুষ। এই নিহতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিশু ও নারী রয়েছেন।

মঙ্গলবার গাজার আল-আহলিল আরব নামের একটি হাসাপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এই হামলায় নিহত হয়েছেন অন্তত ৫০০ জন।

গাজায় অব্যাহত বিমান হামলার পাশাপাশি সেখানে বিদ্যুৎ ও পানির সংযোগও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে ভয়াবহ এক মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে এই উপত্যকায় বসবাসকারী প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি।

মঙ্গলবারের বিবৃতিতে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সেভ দ্য চিল্ডরেন কতৃপক্ষ বলেছে, ‘অবরুদ্ধ গাজা উপত্যকার জনজীবনে ইতমধ্যে ভয়াবহ বিপর্যয় শুরু হয়েছে। উপত্যকায় পানির মজুত শেষ হয়ে যাচ্ছে ; সেই সঙ্গে ফুরিয়ে আসছে শিশুদের জন্য আসন্ন বিপর্যয় ঠেকানোর সময়সীমাও।’

‘যুদ্ধবিরতি ঘোষণা করে যদি অবরোধ তুলে না নেওয়া হয়, সেক্ষেত্রে শিগগিরই গাজায় হাজার হাজার শিশুর মৃত্যু দেখতে হবে আমাদের।’

সিনিয়র করেস্পন্ডেন্ট October 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোর ছাত্র ইউনিয়নের সংহতি সমাবেশ
Next Article শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষ্যে মোস্তফা আশীষের ২ লক্ষ ১৫ হাজার ভয়েস কল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

রাশিয়ার হুমকি না থাকলে আরামে পেট বড় করতে পারবেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী: জেলেনস্কি

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

রাশিয়ার বিরোধী দলের নেতাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?