By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গাজায় বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

Last updated: 2025/04/07 at 4:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ফিলিস্তিনের গাজা ও রাফায় দফায় দফায় হামলা করে গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল। গত কয়েক দিন ধরে দেশটির বর্বরতার মাত্রা অতীতকে ছাড়িয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশে এই গণহত্যা বন্ধের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এবার বাংলাদেশেও একযোগে আন্দোলন শুরু হয়েছে। রাজধানীসহ সারাদেশ ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে।
সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া সর্বসাধারণ গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন।
গাজায় গণহত্যার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মাঠে নেমেছেন। সোমবার সকাল থেকে রাজধানী ঢাকা যেন পরিণত হয়েছে বিক্ষোভের নগরীতে। দেশের বিভিন্ন স্থানেও একযোগে পালিত হচ্ছে অভিন্ন কর্মসূচি। যে যার মতো করে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে অংশ নিচ্ছেন মিছিলে।
বাদ জোহর ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে একাধিক ইসলামি দল ও আলেম-ওলামাদের বিভিন্ন সংগঠন প্রতিবাদী মিছিল বের করে। মিছিল থেকে জায়নবাদী ইসরায়েলের বিভিন্ন স্লোগান দেওয়া হয়। অবিলম্বে এই বর্বরতা বন্ধ করতে আহ্বান জানানো হয়।
এর আগে সকালে বেসরকারি একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মরণকালের সেরা প্রতিবাদ মিছিল করে। বাড্ডাসহ বিভিন্ন এলাকায় এখনো মিছিল অব্যাহত আছে। এতে হাজার হাজার শিক্ষার্থী ফিলিস্তিনের পতাকা হাতে অংশ নেন। স্লোগান দেন দখলদার ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে।
এদিকে বিকেলে শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বড় আকারে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বাদ আসর মহাখালী এলাকায় শুরু হবে প্রতিবাদ মিছিল। এছাড়া বায়তুল মোকাররম থেকেও বের হবে কয়েকটি মিছিল।
পূর্বঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সবার মুখে মুখে গাজাবাসী জন্য সমবেদনা ও ইসরায়েলের প্রতি ক্ষোভের স্লোগান শোনা যায়।
এর বাইরেও কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর জায়গায় কর্মসূচি পালন করেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। গাজাবাসীর চিকিৎসা নিশ্চিতের দাবিতে শাহবাগে চিকিৎসকরাও কর্মসূচি পালন করেছেন।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, দ্রুত ফিলিস্তিন ও ইসরায়েলের এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা হোক। আর যুদ্ধ বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে একই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠন।
এদিকে শিক্ষার্থীদের ডাকা কর্মসূচিতে একাধিক বিশ্বিবদ্যালয়, প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাত্মতাও জানানো হয়েছে। গাজাবাসীর ওপর বর্বরতার প্রতিবাদে শুক্রবার (১০এপ্রিল) বিএনপিপন্থী সংগঠন সবার আগে বাংলাদেশ আয়োজিত স্বাধীনতা দিবসের কনসার্টের তারিখ একদিন পেছানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
Next Article গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়

সকালের পর রাতেও বাড়লো সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?