By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গাজায় হতাহত ও নিখোঁজের সংখ্যা এক লাখ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > গাজায় হতাহত ও নিখোঁজের সংখ্যা এক লাখ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

গাজায় হতাহত ও নিখোঁজের সংখ্যা এক লাখ

Last updated: 2024/01/15 at 3:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ১০০ দিনে গাজায় ইসরায়েলি হামলায় নিহত, আহত এবং নিখোঁজের সংখ্যা এক লাখে পৌঁছেছে। ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মানবাধিকার গোষ্ঠীটি বলেছে, ‘ইসরায়েলি হামলার কারণে বহু মানুষ দীর্ঘমেয়াদে অক্ষম হয়ে গেছে।’ খবর আনাদুলু এজেন্সি

ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, শনিবার পর্যন্ত গাাজয় ইসরায়েলের হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩১ হাজার ৪৯৭ এ পৌঁছেছে। এর মধ্যে ২৮ হাজার ৯৫১ জন বেসামরিক নাগরিক।

সংস্থাটি জানিয়েছে, বেসামরিক নিহতের সংখ্যা মোট নিহতের ৯২ শতাংশ। এর মধ্যে ১২ হাজার ৩৪৫টি শিশু এবং ৬ হাজার ৪৭১ জন নারী। এছাড়া ২৯৫ স্বাস্থ্যকর্মী, ৪১ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং ১১৩ জন সাংবাদিক।

ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও বিতর্কিত অভিযানে আহত হয়েছে ৬১ হাজার ৭৯ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনের হতাহতের এই পরিসংখ্যানে ইসরায়েলি সেনার মাধ্যমে গ্রেফতার, জোরপূর্বক নিখোঁজের পাশাপাশি ধ্বংস হওয়া হাজার হাজার ভবনের নিচে আটকা পড়া ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছে। যারা বিভিন্ন ধ্বংস হওয়া ভবনের নিচে আটকে রয়েছেন তাদেরকে মৃত বলে মনে করা হচ্ছে।

ইউরো-মেড জোর দিয়ে বলেছে, চলমান ইসরায়েলি সহিংসতার কারণে শত শত মৃতদেহ উদ্ধার করা যাচ্ছে না। অনেক মৃতদেহ রাস্তায় পড়ে রয়েছে, বিশেষ করে যেসব এলাকায় ইসরায়েলের সেনাবাহিনী স্থল আক্রমণ করছে সেখানে।

সংস্থাটি আরও উল্লেখ করেছে যে, গাজার মোট জনসংখ্যার প্রায় ২০ লাখ ফিলিস্তিনি (মোট জনসংখ্যার ৮৫ শতাংশ) নিরাপদ আশ্রয়ের অভাবে তাদের বাড়িঘর এবং আবাসিক এলাকা থেকে বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি হামলায় অন্তত ৬৯ হাজার ৭০০ আবাসন ইউনিট সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। এছাড়া এক লাখ ৮৭ হাজার আবাসন ইউনিট আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেনেভা-ভিত্তিক গ্রুপটি বলেছে যে, ‘ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজা থেকে বিশাল জনসংখ্যাকে উৎখাত করার লক্ষ্যে হামলা চালাচ্ছে। এটি সম্ভবত যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যা।’

সংস্থাটি জানিয়েছে, ‘ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে যাতে অনেক বেশি হতাহতের ঘটনা। এটি আন্তর্জাতিক মানবিক আইন, ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের পরিপন্থী এবং রোম সংবিধি অনুযায়ী এটি যুদ্ধাপরাধ।’

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় হামলার ১০০ দিন পূর্ণ হওয়ার আগে এমন বার্তা দেন তিনি।

গাজায় হামলা চালিয়ে প্রায় ২৪ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল। ইহুদিবাদি নেতা নেতানিয়াহু ফিলিস্তিনে গণহত্যার অভিযোগের পরও হামলা কমাতে চান না।

ইসরায়েলের নির্বিচারে হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। বিধ্বস্ত হয়েছে বেশিরভাগ ঘরবাড়ি। সেখানকার বিপজ্জনক ও অমানবিক পরিস্থিতির মধ্যে প্রতিদিন অন্তত ১৮০ জন নারী সন্তান প্রসব করছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট।

গাজা মিডিয়া অফিস শনিবার বলেছে যে, ইসরায়েলের অবরোধের কারণে খাদ্য ও পানি সংকটের কারণে মৃত্যুর মুখোমুখি অন্তত ৮ লাখ মানুষ। সংকট মোকাবেলায় প্রতিদিন ১৩০০ ট্রাক খাদ্য প্রয়োজন। এর মধ্যে ৬০০ ট্রাক উত্তর গাজায় এবং ৭০০ ট্রাক দক্ষিণের জন্য প্রয়োজন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Next Article ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 60 minutes ago
জাতীয়

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 60 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় দিনে দুপুরে ব্যবসায়িকে গুলি করে হত্যা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?