By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গাজায় হামলার ১০০ দিন, যুক্তরাষ্ট্র-ইউরোপসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > গাজায় হামলার ১০০ দিন, যুক্তরাষ্ট্র-ইউরোপসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

গাজায় হামলার ১০০ দিন, যুক্তরাষ্ট্র-ইউরোপসহ বিশ্বজুড়ে বিক্ষোভ

Last updated: 2024/01/14 at 1:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার ১০০ দিন পূর্ণ হয়েছে। তবে এখনও সেখানে হত্যাযজ্ঞ কমানোর কোনো লক্ষণ দেখাচ্ছে না ইসরায়েল। নির্বিচারে হামলায় গাজাকে ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী। এদিকে গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছে।

গাজায় ইসরায়েলি হামলায় ২৩ হাজার ৮৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ৩৪৭ জনকে হত্যা করেছে ইসরায়েল। আর ইসরায়েল দাবি করেছে, হামাসসহ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১৩০০ জন নিহত হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ৪৫-৪৬ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে ১৫টি কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ৬৯ শতাংশ স্কুল ভবন ধ্বংস হয়েছে। এছাড়া ১৪২টি মসজিদ, ৩ চার্চ, ১২১ অ্যাম্বুলেন্স নষ্ট করেছে ইসরায়েল।

ফিলিস্তিনে চূড়ান্ত অনাহার এবং ক্ষুধার মুখে পড়েছে ৫ লাখ ৭৬ হাজার ৬০০ মানুষ। আর স্কুল থেকে ঝরে পড়েছে ৬ লাখ ২৫ হাজার শিক্ষার্থী।

ইসরায়েলি হামলায় গাজায় আহত হয়েছে ৬০ হাজারের বেশি এবং পশ্চিম তীরে আহতের সংখ্যা ৪ হাজার। আর ইসরায়েলে আহতের সংখ্যা ১২ হাজার ৪১৫ জন। ইসরায়েলের দাবি অনুযায়ী, ৭ অক্টোবর থেকে ২ হাজার ৪৯৬ ইসরায়েলি সেনা আহত হয়েছে। আর গাজায় স্থল অভিযানে গিয়ে আহত হয়েছে সহস্রাধিক ইসরায়েলি সেনা।

অবরুদ্ধ গাজায় ঘরছাড়া হয়েছে অন্তত ১৮ লাখ মানুষ। হামাস ইসরায়েল থেকে ২৫০ জনকে বন্দী করে। তাদের মধ্যে ১২১ জনকে মুক্তি দেওয়া হয়েছে। গাজায় গত ১০০ দিনে ২৯ হাজার বোমা ফেলেছে ইসরায়েল। এছাড়া ১৪ হাজার রকেট ছোঁড়া হয়েছে।

গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করতে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। শনিবার যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান, ইতালি, গ্রিস এবং পাকিস্তানসহ বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ বিক্ষোভ করে।

আদিবাসী, আফ্রিকান-আমেরিকান, এশিয়ান, আরব, মুসলিম, পুয়ের্তো রিকানসহ হাজার হাজার বিক্ষোভকারী ‘গাজায় স্থায়ী যুদ্ধবিরতির’ দাবিতে ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়। এটিকে গত মার্চের চেয়ে সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে বর্ণনা করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আশুলিয়ায় ডাকাতের গুলিতে নিরাপত্তারক্ষী নিহত
Next Article টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?