By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গাজার জাবালিয়ায় আবারও হামলা ইসরায়েলের, ২১ নারীসহ নিহত ৩৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > গাজার জাবালিয়ায় আবারও হামলা ইসরায়েলের, ২১ নারীসহ নিহত ৩৩
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

গাজার জাবালিয়ায় আবারও হামলা ইসরায়েলের, ২১ নারীসহ নিহত ৩৩

Last updated: 2024/10/19 at 2:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২১ জন নারীসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আজ শনিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ খবর দিয়েছে বিবিসি।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জাবালিয়ায় ইসায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হামলায় ৮৫ জনেরও বেশি লোক আহত হয়েছে। অনেকের অবস্থা গুরুতর। শিবিরের তিনটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাওয়ায় মৃতের সংখ্যা ৫০-এ পৌঁছাতে পারে।

উত্তর গাজার আল-আওদা হাসপাতালের পরিচালক বিবিসিকে বলেছেন, ‘অ্যাম্বুলেন্স কর্মীরা এখনও জাবালিয়া থেকে নিহত ও আহতদের উদ্ধারের চেষ্টা করছেন। আমাদের হাসপাতালের ওয়ার্ডগুলো পূর্ণ এবং অনেক আহত ব্যক্তি মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।’

গাজা যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘লেবাননে যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। তবে গাজায় তা কঠিন হবে।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় দুসপ্তাহ ধরে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। প্রায় ৪ লাখ ফিলিস্তিনি সামান্য খাবার বা পানি নিয়ে শরণার্থী শিবিরের ভেতরে আটকা পড়েছেন। ইসরায়েলি বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে সেখানে। ওষুধ, খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তার অফিসের প্রধান জর্জিওস পেট্রোপোলোস বিবিসির নিউজ আওয়ার প্রোগ্রামে বলেছেন, ‘জাবালিয়ায় পরিবারগুলো নৃশংস পরিস্থিতি সহ্য করছে। সেখানে বেসামরিক নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক তা নিয়ে বলার সুযোগ নেই।’

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১ হাজার ২০০ মানুষ নিহত হয় বলে জানায় ইসরায়েল। এরপর গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

গাজায় গত এক বছর ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 19, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হত্যা মামলায় কামাল মজুমদার তিন দিনের রিমান্ডে
Next Article বাগেরহাট জেলার বনে বাঘের সংখ্যা বেশী : ক্যামেরা ট্রাপিংয়ে ২১টি বাচ্চা বাঘের ছবি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 32 seconds ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় সাদা মাছ চাষে বিপ্লব ঘটেছে লাভবান হচ্ছে চাষীরা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান: জরিমানা ৯০ হাজার ৫ শত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় সাদা মাছ চাষে বিপ্লব ঘটেছে লাভবান হচ্ছে চাষীরা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসির প্রশাসক হিসেবে যোগদান করলেন নজরুল ইসলাম মঞ্জু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় বায়তুন নূর শপিং সেন্টারে আগুন : ৮০ লক্ষ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?