By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গাজীপুরে উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে: ইসি আলমগীর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গাজীপুরে উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে: ইসি আলমগীর
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গাজীপুরে উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে: ইসি আলমগীর

Last updated: 2023/05/23 at 11:46 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশের মধ্যে অত্যন্ত ভালো। অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। ভোটের দিন এবং ফলাফল ঘোষণার সময় পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, উপমহাদেশে যত ভোট হয়, সেসব ভোটের চেয়ে গাজীপুরের ভোট সর্বশ্রেষ্ঠ হবে। গাজীপুরের ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। ভোটে অনিয়ম হলে গাইবান্ধার চেয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী প্রচারণায় গাড়ি ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠু পরিবেশে সবাই প্রচার চালাচ্ছে। মূলধারার গণমাধ্যমে গাড়ি ভাঙচুরের কোনো ভিডিও আসেনি। কোনো পত্রিকাতেও লেখা হয়নি। গতকাল (রোববার) আমি নিজে গিয়েছি গাজীপুর। এর আগেও গিয়েছি। সবাই মাইক দিয়ে ভোটের প্রচার করছে দেখেছি।

আরপিও সংশোধনের বিষয়ে ইসি আলমগীর বলেন, নির্বাচন চলাকালীন অনিয়ম পেলে ইসি অথবা রিটার্নিং কর্মকর্তা অথবা প্রিজাইডিং কর্মকর্তা তার কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে পারেন। আগে আইনে ইসির যে সুযোগ-সুবিধা ছিল, তা এখনও আছে। আগের সুযোগ-সুবিধার সঙ্গে আরও কিছু যুক্ত করে আমরা আরপিও সংশোধনের জন্য পাঠিয়েছিলাম। আরপিও সংশোধনের বিষয়টি এখনও আমাদের কাছে আসেনি। আমরা হাতে পেলে বিস্তারিত জানাব।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আশা করি যুক্তরাষ্ট্রের শুভ বুদ্ধির উদয় হবে: পররাষ্ট্রমন্ত্রী
Next Article বেপরোয়া হয়ে উঠেছে সরকার: ফখরুল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 33 minutes ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?