By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গাজীপুরে শান্তিপূর্ণ ভোট: সামনের নির্বাচনগুলো ইসির জন্য বড় পরীক্ষা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > গাজীপুরে শান্তিপূর্ণ ভোট: সামনের নির্বাচনগুলো ইসির জন্য বড় পরীক্ষা
সম্পাদকীয়

গাজীপুরে শান্তিপূর্ণ ভোট: সামনের নির্বাচনগুলো ইসির জন্য বড় পরীক্ষা

Last updated: 2023/05/28 at 2:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ ভোটগ্রহণের মধ্য দিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খানকে পরাজিত করে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।

এরমধ্য দিয়ে প্রথম একজন নারী মেয়র পেলেন গাজীপুরবাসী। নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক ভোটারের, বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বাচনটি সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে বলা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা এবং রাজনৈতিক কর্মীদের গণতান্ত্রিক আচরণে নির্বাচন সুষ্ঠু করা যে সম্ভব, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তা প্রমাণিত হলো। এজন্য নির্বাচন কমিশনও (ইসি) সাধুবাদ পেতে পারে।

বর্তমান নির্বাচন কমিশনের বড় সমস্যা হলো আস্থাহীনতা। গত বছরের ফেব্রুয়ারির শেষে দায়িত্ব নেওয়া বর্তমান ইসির অধীনে প্রথম বড় নির্বাচন ছিল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। সেই নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ভোটের আগে-পরে ছিল নানা বিতর্ক। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম ধরা পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে ইসি নির্বাচনটি বন্ধ করে দেয়।

এটি ছিল বর্তমান ইসির একটি বড় পদক্ষেপ। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন তদন্ত করে ১৩৪ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে। কিন্তু কোন্ প্রার্থীর জন্য ভোটে অনিয়ম করা হয়েছিল, ইসির তদন্তে তা উঠে আসেনি। প্রার্থী, স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ব্যাপারে কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। ফলে বিরোধী দল বা প্রার্থীরা নির্বাচন কমিশনকে আস্থায় আনতে পারেনি।

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনকে মডেল নির্বাচন ধরে স্থানীয় পর্যায়ের বাকি নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে ইসির প্রতি এক ধরনের আস্থা তৈরি হতে পারে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পর সামনে রয়েছে আরও চার সিটি করপোরেশনের নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে সেই নির্বাচনগুলো হবে ইসির জন্য এক ধরনের পরীক্ষা। আস্থা ফিরে পেতে হলে ইসিকে এসব পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে হবে।

বর্তমান নির্বাচন কমিশন বেশিরভাগ নির্বাচন করছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনও এর ব্যতিক্রম ছিল না। তবে আগের কয়েকটি নির্বাচনের মতো এ নির্বাচনেও ইভিএমে ভোটের গতি ছিল শ্লথ। এ কারণে বিকাল ৪টার পরও অনেক কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অথচ ইভিএম ব্যবহারের অন্যতম উদ্দেশ্য হলো দ্রুত ভোটগ্রহণ করা। ইভিএমের এ জটিলতা ইসিকে অবিলম্বে কাটিয়ে উঠতে হবে। আগামীতে কোনো নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করতে হলে এ মেশিনের সমস্যা আগে দূর করা দরকার বলে মনে করি আমরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
Next Article সিনেমায় আর অভিনয় করবেন না আনুশকা শর্মা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

উপসম্পাদকীয়সম্পাদকীয়

কেমন ছিল এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 weeks ago
সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?