By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গানপাউডারসহ আটক আসামি ছিনিয়ে নিতে হামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গানপাউডারসহ আটক আসামি ছিনিয়ে নিতে হামলা
জাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

গানপাউডারসহ আটক আসামি ছিনিয়ে নিতে হামলা

Last updated: 2022/06/28 at 10:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোষ্টে ৫শ’ গ্রাম গান পাউডারসহ আটক খায়রুল (৩০) কে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুয়ায়ি অভিযানে গিয়ে আসামী ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০টায় নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন খানজাহান আলী থানার ওসি (তদন্ত) শাহারিয়ার হাসান, পথের বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই রাকিবুল ইসলাম রাকিব ও কনস্টেবল মাহাবুব ইসলাম।
ওসি (তদন্ত) শাহরিয়ার হাসান জানান, সোমবার বিকাল সাড়ে ৪টায় পথের বাজার চেকপোস্ট থেকে খায়রুল (৩০) নামে এক যুবককে ৫শ’ গ্রাম গান পাউডারসহ গ্রেফতার করে পথের বাজার ফাঁড়ি ইনচার্জ এস আই রাকিবুল ইসলাম। তিনি মহানগরীর পূর্ব বানিয়াখমার এলাকার মোহাম্মদের ছেলে। রাত ৯টার দিকে খায়রুলের দেওয়া তথ্য অনুযায়ী পূর্ব বানিয়াখামার বড় মসজিদের মোড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ইসমাইল হোসাইন ও ইব্রাহিম হোসাইন নামে দুই জনকে গ্রেফতার করা হয়। তখন খায়রুলের বাবা লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন খান বলেন, ‘গান পাউডারসহ আটকের ঘটনায় আটককৃত খায়রুল ও তার সহযোগি পলাতক খোকনের নামে মামলা হয়েছে। যার নং-১৮ তাং ২৭/০৬/২২ ইং।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘খানজাহান আলী থানা পুলিশের একটি টিম বানিয়া খামার এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে তাদের সঙ্গে আসামীর আত্মীয়-স্বজনদের ঝামেলা হয়।’পুলিশের ওপর হামলা ও আহতের ঘটনায় খুলনা সদর থানায় আট জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 28, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফুলতলা থেকে মোটরসাইকেল চুরি: তিন দিনেও উদ্ধার হয়নি
Next Article নারীর কাছে জুতা পেটার শিকার যশোরের ফল সমিতির নেতা মফিজ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?