By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সম্মাননা পেলেন স্বপন দাশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সম্মাননা পেলেন স্বপন দাশ
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সম্মাননা পেলেন স্বপন দাশ

Last updated: 2024/07/07 at 6:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন দাশ কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) হিসেবে সম্মাননা পেয়েছেন। রোববার (৭ জুলাই) ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাকে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) হিসেবে সম্মাননা সরুপ ক্রেষ্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের মাননীয় কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। এতে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। এসময় বিভিন্ন সরকারি উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজন করেন কৃষি মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) সম্মাননা-২০২১ পেয়েছেন ২২ জন। এআইপি নীতিমালা-২০১৯ এর আলোকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫টি ক্যাটাগরিতে তারা নির্বাচিত হয়েছেন। এরমধ্যে জৈব বালাইনাশক ব্যবহারের জন্য ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন কুমার দাশকে সম্মাননা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, স্বপন দাশ ‘অর্গানিক বেতাগা’ প্রতিষ্ঠা, সরকারি খাস জমি, পতিত জমি ও রাস্তার পাশের জমিকে কৃষি কাজে ব্যবহার, উঠান বাগানসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। উপজেলা পরিষদ ও কৃষি বিভাগের সম্বন্বয়ে জৈব বালাইনাশক ব্যবহার বৃদ্ধি, প্রাকৃতিক প্রাচুর্যের নৈকট্য সম্পদ ব্যবহার করে জৈব বালাইনাশক প্রস্তুতকরণ ও ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে নিরাপদ ফসল উৎপাদন, নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র স্থাপন, অর্গানিক পদ্ধতিতে ফলস উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং ভোক্তাদের নিকট জৈব পদ্ধতিতে উৎপাদিত নিরাপদ খাদ্য সরবরাহের ব্যবস্থা, জনপ্রতিনিধি ও কৃষকদের মাঝে সুসম্পর্ক স্থাপনে এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 7, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুবিতে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি
Next Article পাটকেলঘাটায় চোরাই মোটরসাইকেলসহ আটক ৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

By Staff Reporter 4 hours ago
আন্তর্জাতিক

এমপি ইলহান ওমর, রাশিদা তালাইবকে দেশ থেকে বিতাড়িত করা উচিত : ট্রাম্প

By Staff Reporter 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

By Online Desk 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?