By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গোপালগঞ্জে আউশ ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৭০ মেট্রিক টন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গোপালগঞ্জে আউশ ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৭০ মেট্রিক টন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গোপালগঞ্জে আউশ ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৭০ মেট্রিক টন

Last updated: 2023/06/26 at 12:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে আউশ ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ৭০ মেট্রিক টন। এক ফসলী জমি অধ্যুষিত এ জেলায় ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ জেলায় ৩ হাজার ১৪ হেক্টরে কৃষক আউশ ধানের আবাদ করেছেন। এখানে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ৭০ মেট্রিক টন। গোপালগঞ্জ জেলায় আউশ ধানের চাষাবাদে উদ্বুদ্ধ করতে ১০ হাজার প্রন্তিক  কৃষককে প্রণোদনার আউশ ধানের বীজ ও সার বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষক ৫ কেজি করে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়ে উৎসবের আমেজে ৩ হাজার ১৪ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার বলেন, জেলার ৫ উপজেলার ১০ হাজার কৃষককে প্রণোদনার বীজ সার দেওয়া হয়েছে। এরমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২ হাজার ৪০০ কৃষক, কোটালীপাড়া উপজেলায় ২ হাজার ২০০ কৃষক, টুঙ্গিপাড়া উপজেলায় ২ হাজার কৃষক, কাশিয়ানী উপজেলায় ২ হাজার কৃষক ও মুকসুদপুরে ১ হাজার ৪০০ কৃষক প্রণোদনার বীজ ও সার পেয়েছেন।

ওই কর্মকর্তা আরো বলেন, গোপালগঞ্জ জেলায় আবাদকৃত ৩ হাজার ১৪ হেক্টরের মধ্যে সবচেয়ে বেশি উফশী জাতের আউশ ধান আবাদ হয়েছে ২ হাজার ৩৩৯ হেক্টর জমিতে। স্থানীয় জাতের আউশের চাষাবাদ হয়েছে ৬২৩ হেক্টরে। আর সবচেয়ে কম মাত্র ৫২ হেক্টর জমিতে আবাদ হয়েছে হাইব্রিড আউশ ধানের। আশাকরা হচ্ছে এখান থেকে কৃষক অন্তত ১৫ হাজার ৭০ মেট্রিক টন ধান উৎপাদন করতে পারবেন। এতে  গোপালগঞ্জে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষক লাভবান হবেন।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের কৃষক জালাল শরীফ বলেন, আমাদের প্রধান ফসল বোরো ধান ও পাট। আমাদের এ জেলায় আউশের আবাদ নেই বললেই চলে। তারপরও কৃষি বিভাগের উৎসাহে প্রণোদনার বীজ সার পেয়ে ২ বিঘা জমিতে উচ্চ ফলনশীল আউশ ধানের আবাদ করেছি। জমিতে ধানের অবস্থা বেশ ভালো দেখা যাচ্ছে। এ কারণে বোরোধানের পর আউশ ধানের  বাম্পার ফলনের প্রত্যাশা করছি।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, আমরা কৃষকের এক ফসলী জমিকে দুই ফসলী জমি ও দুই ফসলী জমি ৩ ফসলী জমিতে রূপান্তর করেছি। এ কারণে গোপালগঞ্জ সদর উপজেলায় আউশের আবাদে কৃষকের নজর পড়েছে। আমরা কৃষকের আয় দ্বিগুণ করে দিতে চাই। তাই তাদের দিয়ে আমরা কৃষি উৎপাদন বৃদ্ধি করছি। এতে এক দিকে কৃষক অধিক ফসল পাচ্ছেন। অন্যদিকে বাড়তি ফসল বিক্রি করে কৃষক লাভবান হচ্ছেন। আউশ ধান তাদের বাড়তি আয়ের সুযোগ করে দিয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের কৃষক শফিক সুন্সি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের দিয়ে একই জমিতে বছরে ৩ থেকে ৪টি ফসল করাচ্ছে। এতে আমাদের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে। পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি। আগে কখনো আউশ ধান আবাদ করিনি। এ সময় জমি পতিত পড়ে থাকত। এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উৎসাহ, সহযোগিতা ও পরামর্শে ক্ষেতে আউশ ধানের আবাদ  করেছি। এখন মাঠে এ ধানের পরিচর্যা করছি। এ ধান বেশ ভালো হবে বলে মনে হচ্ছে। আশা করছি হেক্টরে এ ধান অন্তত ৫ টন বরাদ্দে ফলবে।

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পার্বতী বৈরাগী বলেন, আমরা ব্লকে বোরো ধান কাটার পর আউশের চাষাবাদ হয়েছে। এ ব্যাপারে আমরা কৃষককে বীজ তলা থেকে শুরু করে ধান রোপণ পর্যন্ত সব ধরনের সহযোগিতা করেছি। তারা উৎসবের আমেজে গোবরা ইউনিয়নের ১২৫ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করেছেন। এখান থেকে কৃষক অন্তত ৬২৫ মেট্রিক টন আউশ ধানের ফলন পাবেন। যার বাজার দর প্রায় সাড়ে ৬ লাখ টাকা। আউশ ধান গোপালগঞ্জের কৃষিকে আরো সমৃদ্ধ করবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কলারোয়ায় ট্রলি চালকের ঘর ভেঙ্গে রাস্তা নির্মাণ চেষ্টার অভিযোগ
Next Article খুলনায় বিশ্ব শ্বেতী রোগ দিবস পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতিরক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
খুলনা

সুন্দরবনে দুই ট্রলারসহ ১৪ জেলে আটক

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
খুলনা

দাকোপে মৎস্য অধিদপ্তরের সম্মিলিত বিশেষ অভিযান

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?