By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গোপালগঞ্জে স্বামী’র গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গোপালগঞ্জে স্বামী’র গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গোপালগঞ্জে স্বামী’র গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

Last updated: 2025/02/04 at 4:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামীর দ্বিতীয় বিয়ে ও পরকীয়ার কারণে ক্ষিপ্ত হয়ে এক স্ত্রীর অমানবিক প্রতিশোধের ঘটনা ঘটেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে রুবেল সরদার (৩৫) নামক এক ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী রেশমা বেগম (৩০)। উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামের এ ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানিয়েছেন, রুবেল সরদার ১২ বছর আগে বিরামেরকান্দি গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন। বিয়ের পর রুবেল সরদারের অন্য নারীদের সঙ্গে পরকীয়া থাকার কারণে রেশমা বেগমের সংসারে অশান্তি লেগেই থাকতো। গত ৩ মাস আগে রুবেল সরদার হিন্দু ধর্মের একজন নারীকে বিয়ে করেন। এতে ক্ষিপ্ত হয়ে রেশমা বেগম সোমবার গভীর রাতে ব্লেড দিয়ে ঘুমন্ত রুবেলের পুরুষাঙ্গ কেটে দেন।
এ সময় রুবেল সরদারের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা রুবেল সরদারকে ঢাকার পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি শাখায় পাঠান।
রুবেল সরদারের মা সাফিয়া বেগম বলেন, ‘আমার ছেলে রুবেল রাতে বাড়িতে আসার পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে রুবেলের চিৎকার শুনে আমিসহ বাড়ির লোকজন এলে রুবেলের স্ত্রী দৌড়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে রুবেলকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করি।’
এ বিষয়ে রুবেলের স্ত্রীর রেশমা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বোন ফতেমা বেগম বলেন, ‘আমার বোনের দুটি সন্তান থাকা সত্ত্বেও গত ৩ মাস আগে রুবেল এক নারীকে বিয়ে করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেশমা এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনার সঙ্গে আমরা কেউ জড়িত নই।’ কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট February 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে দুই জেলার সমন্বিত আইনশৃংখলা সভা অনুষ্ঠিত
Next Article আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন লঙ্কান ওপেনার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 8 hours ago
জাতীয়

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?