By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গোপালগঞ্জে ১৯ হাজার ৪৪৮ মেট্রিক টন ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গোপালগঞ্জে ১৯ হাজার ৪৪৮ মেট্রিক টন ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গোপালগঞ্জে ১৯ হাজার ৪৪৮ মেট্রিক টন ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা

Last updated: 2023/05/19 at 4:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ৬ টি খাদ্য গুদামে ১৯ হাজার ৪৪৮ মেট্রিক টন ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য অধিদপ্তর।

এরমধ্যে ধান ৪ হাজার ৭৮৮ মেট্রিক টন, চাল ১৩ হাজার ২০৬ মেট্রিক টন ও গম ১ হাজার ৪৫৪ মেট্রিক টন। প্রতি কেজি ধানের সংগ্রহ  মূল্য ৩০ টাকা, চালের ৪৪ টাকা ও গমের মূল্য ৩৫ টাকা নির্ধারণ করেছে সরকার। চলতি মে মাসের ৭ তারিখ থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান, চাল ও গম সংগ্রহের সময় বেঁধে দিয়েছে খাদ্য অধিদপ্তর।

খাদ্য অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানাগেছে, জেলার ১৩ হাজার ২০৬ মেট্রিক টন চালের মধ্যে  গোপালগঞ্জ সদর উপজেলা ৮ টি চালকল থেকে ৪ হাজার ৮২ মেট্রিক টন চাল, মুকসুদপুরের ১০ টি চালকল থেকে ৬ হাজার ২৬১ মেট্রিক টন চাল, টুঙ্গিপাড়া উপজেলার ১ টি চাল কল থেকে ১ হাজার ৯৭৭ মেট্রিক টন চাল, কোটালীপাড়া উপজেলার ৭ টি চালকল থেকে ৬১৩ মেট্রিক টন চাল ও কাশিয়ানী উপজেলার ১৩টি চালকল থেকে ২৭৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য অধিদপ্তর।

ওই অফিস সূত্র আরো জানিয়েছে, জেলায় ৪ হাজার ৭৮৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। এরমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ২৩৪ মেট্রিক টন ধান, মুকসুদপুরে ৭৮৩ মেট্রিক টন, টুঙ্গিপাড়ায় ৫২৩ মেট্রিক টন, কোটালীপাড়ায় ১ হাজার ৫৫৭ মেট্রিক টন ও কাশিয়ানীতে ৬৯১ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করা হবে।

গোপালগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে আরো জানাগেছে, চলতি মৌসুমে জেলায় ১ হাজার ৪৫৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১১৬ মেট্রিক টন, মুকসুদপুরে ১ হাজার ১৪৯ মেট্রিক টন, টুঙ্গিপাড়ায় ২৪ মেট্রিক টন, কোটালীপাড়ায় ৩৭ মেট্রিক টন ও কাশিয়ানী উপজেলার ১২৮ মেট্রিক টন গম কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

গোপালগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক সুপ্রকাশ চাকমা বলেন, আমরা ইতিমধ্যে  গোপালগঞ্জ জেলায় ধান, চাল ও গম সংগ্রহ অভিযান শুরু করেছি। জেলার চুক্তিবদ্ধ ৩৯ টি চালকল থেকে ১৩ হাজার ২০৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হচ্ছে । আমরা প্রতি কেজি চাল ৪৪ টাকা দরে ক্রয় করছি।  জেলার ৫ উপজেলার ৬টি খাদ্য গুদামে এই চাল সংগ্রহ  কার্যক্রম অব্যাহত রয়েছে। চাল সংগ্রহের টার্গেট আগামী ৩১ আগস্টের  আগেই পূরণ করা সম্ভব হবে। ওই কর্মকর্তা বলেন, ৩০ টাকা  কেজি দরে আমরা সরাসরি কৃষকের কাছ থেকে ৪ হাজার ৭৮৮ মেট্রিক টন ধান ক্রয় করছি। এটি নির্ধারিত সময়ের আগেই ক্রয় সম্পন্ন হবে।

এছাড়া আমরা ৩৫ টাকা কেজি দরে ১ হাজার ৪৫৪ মেট্রিক টন গম ক্রয় করছি।

ওই কর্মকর্তা আরো বলেন, কৃষকের ধান,চাল ও গমের ন্যয্য মূল্য নিশ্চিত, খাদ্য নিরাপত্তা ও বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার প্রতিবছর ধান,চাল ও গম সংগ্রহ করে আসছে । আমরা এ বছর ধান,চাল ও গম  সংগ্রহ অভিযান সফল করে সরকারের এ লক্ষ্য  পূরণ করব।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রস্তাবিত স্থল বন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
Next Article ফোর্বসের অনূর্ধ্ব ৩০ তালিকায় ৭ বাংলাদেশি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?