By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গোপালগঞ্জে ৫ হাজার ৩৪৫ হেক্টরে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গোপালগঞ্জে ৫ হাজার ৩৪৫ হেক্টরে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গোপালগঞ্জে ৫ হাজার ৩৪৫ হেক্টরে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

Last updated: 2024/01/14 at 2:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ৫ হাজার ৩৪৫ হেক্টরে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধারা হয়েছে ২২ হাজার ৪৪৯ টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পারচালক আঃ কাদের সরদার এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, মুকসুদপুর উপজেলার ৪ হাজার ২২৬ হেক্টর জমিতে , গোপালগঞ্জ সদর উপজেলার ৪২৫ হেক্টর জমিতে, কাশিয়ানী উপজেলা ৪৭২ হেক্টর জমিতে, কোটালীপাড়া উপজেলার ১৩৭ হেক্টর জমিতে ও টুঙ্গিপাড়া উপজেলার ৮৫ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে গোপালগঞ্জ জেলায় গম আবাদ  শেষ হয়েছে।  এখান থেকে অন্তত ২২ হাজার ৪৪৯ টন গম উৎপাদিত হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু বলেন,  জেলার ৫ উপজেলায় গম  আবাদ বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে  ৩ হাজার কৃষককে বিনামূল্যে প্রণোদনার বীজ-সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। এসব বীজ-সার দিয়ে কৃষক ৩ হাজার বিঘা জমি আবাদ করেছেন। এ কারণে গোপালগঞ্জে গমের আবাদ বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে এ জেলায়  গমের উৎপাদন এ বছর বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন,  গোপালগঞ্জ সদর উপজেলার ৪২৫ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।  গোপালগঞ্জ সদর উপজেলার ৭৫০ জন কৃষককে ১৫ হাজারা কেজি গম বীজ, ৭ হাজার ৫০০ কোজ ডিএপি সার ও ৭ হাজার ৫০০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। এসব গম বীজ ও সার দিয়ে কৃষক ৭৫০ বিঘা জমিতে গমের আবাদ করেছেন। সব মিলিয়ে কৃষক সদর উপজেলার  ৪২৫ হেক্টর জমিতে গমের আবাদ করেছেন।

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বণগ্রামের কৃষক বালা মোল্লা (৫৬) বলেন, আগে গমে ব্লাস্ট রোগ হত। তাই গম আবাদ করে লস হত। গম আবাদ  ছেড়েই দিয়েছিলাম। সরকার প্রণোদনার গম বীজ ও দিয়েছে। তাই কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চফলনশীল জাতের গম পেয়ে আবাদ করেছি। গত বছর হেক্টরে  ৪.২ থেকে ৪.৫ টন ফলন পেয়েছিলাম । এসব গমে ব্লাস্ট রোগ নেই। তাই গমের অধিক ফলন পেয়ে লাভবান হয়েছিলাম। তাই এ বছর সরকারের প্রণোদনা পেয়ে ও নিজের খরচে ১ একর জমিতে গমের আবাদ করেছি। এ বছর ক্ষেতে গম ভালো দেখা যাচ্ছে। আশাকরি ফলন ভাল পাব।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দিঘলিয়ায় বেলুনে ভরার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২টি ঘর ক্ষতিগ্রস্ত
Next Article শীতে বিপর্যস্ত উপকূলবাসী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানের শিক্ষা

By Correspondent 48 minutes ago
সাতক্ষীরা

নতুন সরকারের কাছে সাতক্ষীরাবাসীর ও চাওয়া পাওয়া

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
জাতীয়

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি বিরোধীদলীয় চিফ হুইপের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?