গোপালগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) জমিসহ একক গৃহ প্রদান কর্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। মঙ্গলবার দুপুর আড়াইটায় গোপালগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, আজ প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) জমিসহ একক গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করবেন। গোপালগঞ্জে ৪র্থ পর্যায়ে মোট বরাদ্দকৃত ঘরের সংখ্যা ৫৩২টি ইতিপূর্বে গত ২২মার্চ ১৬৫টি ঘর হস্তান্তর করা হয়েছে। আগামীকাল ২৪৭টি ঘর হস্তান্তর করা হবে এবং বাকি ১২০টি ঘর নির্মাণাধীন রয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: নাজমুন নাহার, গোপালগঞ্জ জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত