By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গোলরক্ষকের ভুলে এশিয়া কাপ মিশন শেষ বাংলাদেশের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > গোলরক্ষকের ভুলে এশিয়া কাপ মিশন শেষ বাংলাদেশের
খেলাধূলা

গোলরক্ষকের ভুলে এশিয়া কাপ মিশন শেষ বাংলাদেশের

Last updated: 2026/04/07 at 9:05 PM
Janmobhumi Desk 1 hour ago
Share
SHARE

এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ খুব ভালো অবস্থানে ছিল। আজ থাইল্যান্ডে এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ড্র করলে এই গ্রুপের তৃতীয় স্থান নিশ্চিত হতো। তখন বি ও সি গ্রুপের নিচের সারির দুই দলের মধ্যকার ম্যাচগুলোর একটি ড্র হলেই বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যেত। এত সব সমীকরণ ও সম্ভাবনা ভেস্তে গেছে বাংলাদেশ ০-১ গোলে হেরে যাওয়ায়।

 

বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার টুর্নামেন্টে ভালোই পারফরম্যান্স করছিলেন। আজ তার ভুলেই বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। দ্বিতীয়ার্ধের মিনিট পাঁচেক পর বক্সের একটু সামনে ফ্রি কিক পায় ভিয়েতনাম। মিলি পোস্ট থেকে বেরিয়ে এসে বল গ্রিপে নিতে পারেননি। তার হাত ফস্কে যাওয়া বল সহজে হেডে বাংলাদেশের জালে পাঠান ভিয়েতনামের ফরোয়ার্ড।

গোল পরিশোধের জন্য আরো ৪০ মিনিট সময় পেয়েছিল বাংলাদেশ। গোল পরিশোধের মতো আক্রমণ ও সুযোগ তৈরি করতে পারেনি। ভিয়েতনাম বল পজিশনে এগিয়ে থাকলেও গোল ব্যবধান বাড়াতে পারেনি। ফলে ০-১ স্কোরলাইনেই খেলা শেষ হয়।

থাইল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন সাগরিকা। আজ ম্যাচের প্রথমার্ধে তিনি দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন। ভিয়েতনামের গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি। সাগরিকার ঐ সুযোগ ছাড়া বাংলাদেশ আর সেই রকম গোলের স্পষ্ট সুযোগ পায়নি।

 

সিনিয়র নারী এশিয়া কাপের মতো অ-২০ টুর্নামেন্টেও বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে। অভিষেক ম্যাচে সাগরিকার জোড়া গোলে ৬৯ মিনিট পর্যন্ত লিড ছিল বাংলাদেশের। এরপর দুই ডিফেন্ডারের ভুলে দুই পেনাল্টিতে পিছিয়ে পড়ে বাংলাদেশ। আরেকটি গোল হজম করে শুন্য হাতেই মাঠ ছাড়তে হয়। পরের ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে প্রথমার্ধ গোলশুন্য ছিল। দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে। থাইল্যান্ড ও চীনের বিপক্ষে পারফরম্যান্সের পর ভিয়েতনাম ম্যাচে অন্তত ড্র প্রত্যাশা ছিল। মিলির ভুলে সেটাও আর হয়নি।

Janmobhumi Desk April 7, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনে শ্যামাপ্রসাদের দুর্নীতির,দায়ভার কাঁধে নেবে না বনবিভাগ, আমির হোসেন চৌধুরী
Next Article মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ওয়ার্নার গ্রেপ্তার
আরো পড়ুন
জাতীয়

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে : ধর্মমন্ত্রী

By Tanvir 2 minutes ago
জাতীয়

পেট্রোল নেই, অকটেন নেই—পরিস্থিতি ওরকম না : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

By Tanvir 10 minutes ago
জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন মন্ত্রী

By Tanvir 16 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ওয়ার্নার গ্রেপ্তার

By Janmobhumi Desk 1 hour ago
খেলাধূলা

আসিফ নজরুলকে নিয়ে বোমা ফাটাল বিসিবি

By Nayon Islam 2 days ago
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?