By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গোসল করতে নেমে পুকুরেই শেষ হলো দাদা-নাতির জীবন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > গোসল করতে নেমে পুকুরেই শেষ হলো দাদা-নাতির জীবন
বাগেরহাট

গোসল করতে নেমে পুকুরেই শেষ হলো দাদা-নাতির জীবন

Last updated: 2025/09/18 at 5:33 PM
জন্মভূমি ডেস্ক 7 months ago
Share
SHARE

প্রিন্স মন্ডল অলিফ, চিতলমারী (বাগেরহাট) : বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শিবপুর গ্রামের মোল্লা বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শাহাজান মোল্লা (৯৫) ও তার নাতি নূরুল কাদের (৮)। নিহত নূরুল কাদের ঢাকার খান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নূরুল কাদেরের বাবা নূরুজ্জামান মোল্লা পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি ছেলে নূরুল কাদেরকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।

দুপুরে দাদা ও নাতি বাড়ির পাশের একটি বড় পুকুরে গোসল করতে নামেন। এসময় নূরুল কাদের পা পিছলে গভীর পানিতে তলিয়ে যায় এবং হাবুডুবু খেতে থাকে। নাতিকে উদ্ধারের জন্য বৃদ্ধ শাহাজান মোল্লা ঝাঁপ দিলেও বয়সের কারণে তিনি আর তাকে উদ্ধার করতে পারেননি। বরং তিনিও পানির গভীরে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নূরুল কাদেরের মাকে এখনো সরাসরি মৃত্যুর খবর জানানো হয়নি; অন্যভাবে জরুরি খবর দেওয়া হয়েছে। অন্যদিকে শাহাজান মোল্লার ছোট ছেলে বর্তমানে দুবাই প্রবাসী। তাকে খবর দেওয়া হয়েছে, তিনি দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল (শুক্রবার) সকাল ১১ বা ১২টার দিকে নিজ বাড়িতে তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দাদা-নাতির এই করুণ মৃত্যুর ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে গভীর শোক। বাড়িজুড়ে চলছে আহাজারি। স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

জন্মভূমি ডেস্ক September 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘অন্তর্বর্তী সরকার না দিলে জনগণই পিআর পদ্ধতিতে নির্বাচন করবে’
Next Article সাতক্ষীরা‌ এবার বসছে না ৪০০বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবাগেরহাট

চিতলমারীর নিজাম হত্যার বিচার দাবি ভাইয়ের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জেলার খবরবাগেরহাট

সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago
জেলার খবরবাগেরহাট

সুন্দরবনে ডাকাত সুমন বাহিনীর আস্তানা ধ্বংস করলো কোস্টগার্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?