By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গ্যাস-বিদ্যুৎ ও ব্যাংক-বিমা খাতে প্রবৃদ্ধি তলানিতে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > গ্যাস-বিদ্যুৎ ও ব্যাংক-বিমা খাতে প্রবৃদ্ধি তলানিতে
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

গ্যাস-বিদ্যুৎ ও ব্যাংক-বিমা খাতে প্রবৃদ্ধি তলানিতে

Last updated: 2024/02/20 at 11:31 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ২০২২-২৩ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে সাময়িক হিসাবের তুলনায় প্রবৃদ্ধি কিছুটা হ্রাস পেয়েছে। সার্বিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৭৮ শতাংশ। প্রবৃদ্ধির হিসাবের বিভিন্ন উপখাত বিশ্লেষণ করলে দেখা যায়, ব্যাংক ও আর্থিক খাত এবং গ্যাস ও বিদ্যুৎ খাতে প্রবৃদ্ধি একদম তলানিতে ঠেকেছে। এই উপখাতগুলো দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ উপখাতগুলোয় প্রবৃদ্ধি ব্যাপক হারে হ্রাস পাওয়ায় এর নেতিবাচক প্রভাব অন্যান্য উপখাতেও পড়েছে। এতে করে সার্বিক প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিবিএসের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে ব্যাংক ও বিমা খাতে প্রবৃদ্ধি আগের অর্থবছরের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। ২০২১-২২ অর্থবছরে ব্যাংক খাতে প্রবৃদ্ধি হয়েছিল ছয় দশমিক শূন্য ৯ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে এটি দুই দশমিক ৫৫ শতাংশে নেমে এসেছে। ২০১৯-২০ অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি স্বাভাবিকের তুলনায় প্রবৃদ্ধি কম হয়েছিল। ওই অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল চার দশমিক ৯৪ শতাংশ। এর পরের অর্থবছর এ প্রবৃদ্ধির হার ছিল পাঁচ দশমিক ৯৬ শতাংশ। একইভাবে বিমা খাতেও কমেছে প্রবৃদ্ধি। ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে বিমা খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে এক দশমিক শূন্য আট শতাংশ। এর আগের অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি ছিল তিন দশমিক ১৪ শতাংশ। এর আগের দুই অর্থবছর ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধির পরিমাণ ছিল যথাক্রমে দুই দশমিক ১৬ ও তিন দশমিক ২২ শতাংশ। আর সার্বিকভাবে ব্যাংক ও বিমা খাতে হ্রাস পেয়ে দাঁড়িয়েছে দুই দশমিক ৫৫ শতাংশে, যা এর আগের বছর ছিল পাঁচ দশমিক ৮৭ শতাংশ।
এদিকে ২০২২-২৩ অর্থবছরে বিদ্যুৎ ও গ্যাস খাতেও প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে ব্যাপকহারে। বিদ্যুৎ খাতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে তিন দশমিক ৪০ শতাংশ, যা এর আগের অর্থবছরে ছিল সাত দশমিক ৭৫ শতাংশ। সে হিসাবে এ খাতের প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে অর্ধেকেরও বেশি। এছাড়া ২০২০-২১ অর্থবছরে বিদ্যুতে প্রবৃদ্ধির হার ছিল ১১ দশমিক ৬৫ শতাংশ। তবে করোনার প্রাদুর্ভাবের কারণে ২০১৯-২০ অর্থবছরে বিদ্যুতে প্রবৃদ্ধি অনেক কমে গিয়েছিল। অন্যদিকে গ্যাস উৎপাদনে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ২০২১-২২ অর্থবছরে গ্যাস খাতে দশমিক ৬১ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছিল। ২০২২-২৩ অর্থবছরে সেটি আরও বেশি নেতিবাচক হয়েছে। এ সময় নেতিবাচক প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে এক দশমিক ৮৪ শতাংশ। এর আগে ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি ইতিবাচক ছিল।

গ্যাস, বিদ্যুৎ, ব্যাংক ও বিমা খাতে প্রবৃদ্ধি কমে গেলে সার্বিক অর্থনীতিতে তার কেমন প্রভাব পড়তে পারেÑএমন প্রশ্নের জবাবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘গ্যাস, বিদ্যুৎ, ব্যাংক, বিমা ও আর্থিক বিষয়াদি কৌশলগত সেবা ও পণ্য। এসব খাতে যদি প্রবৃদ্ধি হ্রাস পায় তাহলে সার্বিক অর্থনীতিতে তার একটি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। গ্যাস-বিদ্যুতের ব্যবহার কমে গেলে বুঝতে হবে শিল্প খাতে উৎপাদন কম হচ্ছে। আর ব্যাংক খাতে প্রবৃদ্ধি হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়া। এর প্রভাব সামগ্রিক অর্থনীতিতে অবশ্যই পড়বে।’
এদিকে গ্যাসের উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) হ্রাস পাওয়ার পাশাপাশি গ্যাস ও পেট্রোলিয়াম পণ্যের উত্তোলনও অনেক কমে গেছে। গ্যাস ও পেট্রোলিয়াম পণ্য উত্তোলনে বিগত দুটি অর্থবছরে নেতিবাচক প্রবৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। গত অর্থবছর এ খাতে চার দশমিক ১৮ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এর আগের অর্থবছর নেতিবাচক প্রবৃদ্ধির পরিমাণ ছিল চার দশমিক ৬৭ শতাংশ। তবে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে কয়লা উত্তোলনে। এ খাতে প্রবৃদ্ধির পরিমাণ ছিল ১৭ দশমিক শূন্য দুই শতাংশ, যা প্রবৃদ্ধির সব উপাদানের মধ্যে সর্বোচ্চ। মূলত বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বেড়ে যাওয়ায় কয়লা উত্তোলন বৃদ্ধি পাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করেন। বিষয়টিকে আবার ভালোভাবে দেখছেন না পরিবেশবিদ ও অর্থনীতিবিদরা। তারা ধীরে ধীরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে থেকে সরে এসে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি উৎস থেকে জ্বালানি সংগ্রহের পরামর্শ দিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশসহ ছয় দেশে পেঁয়াজ রফতানি করবে ভারত
Next Article মহামারি বাদ দিলে জিডিপি প্রবৃদ্ধি ১৩ বছরে সর্বনিম্ন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?