By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গ্রেফতারের শঙ্কায় ডোনাল্ড ট্রাম্প
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > গ্রেফতারের শঙ্কায় ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক

গ্রেফতারের শঙ্কায় ডোনাল্ড ট্রাম্প

Last updated: 2023/03/19 at 12:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গ্রেফতার হওয়ার শঙ্কায় রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আগামী মঙ্গলবার আমি গ্রেফতার হতে পারি। সাবেক পর্ন স্টারকে ঘুষ দেওয়ার অভিযোগের মামলায় আমাকে গ্রেফতার করা হতে পারে।’ শনিবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

নিজের সমর্থকদের এ নিয়ে বিক্ষোভ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আহ্বানও জানিয়েছেন ট্রাম্প।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস দুটি মামলা করেছে। এর মধ্যে একটি মানহানি মামলা ও অপরটি ঘুষ দেওয়ার মামলা। স্টর্মির দাবি অনুযায়ী, প্রায় এক দশক আগে ট্রাম্পের সঙ্গে তাঁর দৈহিক সম্পর্ক ছিল। ২০১৬ সালের নির্বাচনের দেড় সপ্তাহ আগে এ বিষয়ে কোনো কথা না বলার জন্য স্টর্মিকে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন। শুধু তাই নয়, এই অর্থগ্রহণের বদলে ড্যানিয়েলস ট্রাম্পের সঙ্গে একটি অপ্রকাশযোগ্য বা নন-ডিসক্লোজার চুক্তিতে সই করেন। তবে, ট্রাম্পের দাবি, পুরো বিষয়টি মিথ্যে। অর্থ লেনদেনের ব্যাপার বিষয়ে তিনি কিছুই জানেন না।

বিষয়টি নিয়ে ট্রাম্পের এক আইনজীবী বলেন, ‘সাবেক প্রেসিডেন্টর গ্রেফতারের অনুমান গণমাধ্যমে প্রতিবেদনের ওপর ভিত্তি করে। ওইসব গণমাধ্যম বলছে, আগামী সপ্তাহেই ট্রাম্পকে গ্রেফতার করা হতে পারে।’

যদি ট্রাম্প গ্রেফতার হন তবে, তিনি হবেন একমাত্র সাবেক প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় গ্রেফতার হবেন। এর ফলে, ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়নে ট্রাম্প বড় ধাক্কা খাবেন।

বিবিসি বলছে, পাঁচ বছর ধরে ট্রাম্পের ঘুষের মামলার তদন্ত করছে প্রসিকিউটররা। এ ছাড়া ৭৬ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে হওয়া আরও কয়েকটি মামলার তদন্ত চলছে।

শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ম্যানহাটনের অ্যার্টনি অফিসের ফাঁস হওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে, আমাকে মঙ্গলবার গ্রেফতার করা হবে।’ তবে, এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ম্যানহাটনের অ্যার্টনি অফিস।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আরাভ খানকে আমি চিনি না : বেনজীর আহমেদ
Next Article জেএসসি-জেডিসি পরীক্ষা আর হবে না
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন, বাজার মূল্য ৮শ কোটি টাকা

By জন্মভূমি ডেস্ক 16 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

By Tanvir 12 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের

By Tanvir 12 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সি-১৩০ বিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?