By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন তামিম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন তামিম
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন তামিম

Last updated: 2024/11/14 at 3:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : গত ৫ জুলাই জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ড চলছিল। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালো পজিশনেই ছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। হঠাৎ-ই মাথা ঘুরে পড়ে যান জিয়াউর রহমান জিয়া। এরপর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। জিয়ার মৃত্যুর কয়েক মাস পেরিয়ে গেলেও তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি পূরণে কেউ সেভাবে এগিয়ে আসেননি। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মিরপুর স্টেডিয়ামে ছেলে তাওজয়ার জিয়ার হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন তামিম ইকবাল। এই সময় জিয়ার স্ত্রী তাসমিন সুলতানাও সঙ্গে ছিলেন।

বাবার স্বপ্নপূরণ করতে সুপার গ্র্যান্ডমাস্টার হতে চান তাজওয়ার জিয়া। এজন্য আর্থিক সহায়তার প্রয়োজন। রাজধানীর মোহাম্মদপুরে জিয়ার ছোট্ট ফ্ল্যাট ছাড়া আর কিছুই নেই। অনেকে সংস্থা ও ব্যক্তি পর্যায়ে আর্থিক সহায়তার কথা থাকলেও কেউই সেভাবে এগিয়ে আসেনি। বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালই এগিয়ে আসলেন। ক্রীড়াবিদ, সংগঠক কিংবা সাংবাদিক কারও বিপদ হলেই তামিম এগিয়ে আসেন। এবারও এর ব্যতয় ঘটেনি।

তামিমের এই সম্মানে অভিভূত জিয়ার স্ত্রী। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘উনি (তামিম) আমার সঙ্গে কথা বলেছেন। উনি তো আসলে বাংলাদেশে ক্রিকেট জগতের ভালো একজন খেলোয়াড়। আমার ছেলের ব্যাপারে কথা বলেছেন। জিয়াকে সম্মান করেছেন। আমার ছেলের জন্য পাঁচ লাখ টাকা দিয়েছেন।’

বৃহস্পতিবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আসেন জিয়ার স্ত্রী ও একমাত্র সন্তান। ইনডোরে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায় তাদেরকে। জিয়ার স্বপ্ন ছিল ছেলেকে বড় দাবাড়ু বানাবেন। সেই স্বপ্ন পূরণ করতে সম্মিলতি সাহায্য প্রয়োজন বলে মনে করেন জিয়ার স্ত্রী, ‘আপনাদের কাছে আমি সবসময় বলেছি আমার ছেলেকে নিয়ে সামনে আগানো দরকার। এটার জন্য সম্মিলিত সাহায্য দরকার। সবাই যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় সবকিছু ভালো হবে। ’

মারা যাওয়ার পর এখনও জিয়ার পরিবারের জন্য কেউ এগিয়ে আসেনি। আক্ষেপ করে স্ত্রী তাসমিন বলেছেন, ‘এখনও পায়নি। কারণ ও তো দেশের জন্য সবকিছু করেছে। দেশের জন্য সব খেলা খেলেছে। দেশের বাইরে প্রতিনিধিত্ব করেছে। সেই হিসেবে জিয়া এখনও কিছু পায়নি। তবে সম্মান পেলো না বললে ভুল হবে। সম্মান অবশ্যই পাবে। এখন পরিস্থিতির জন্য দেরি হচ্ছে। আমি আশা করবো যে ভবিষ্যতেও সম্মান পাবে অন্যরা। ‘

দেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিমের সাথে আলাপ করতে পেরে দারুণ খুশি জিয়ার সন্তান তাজওয়ার। তার কাছে তামিমের পরামর্শ অনেক বেশি অনুপ্রেরণার, ‘উনিতো অনেক বড় একজন ক্রিকেটার বাংলাদেশের। উনার সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে। উনি অনেক পরামর্শ দিয়েছেন জীবনের ব্যাপারে। এটা অনেক বড় অনুপ্রেরণা ছিল। উনি বলেছেন দাবার সঙ্গে পড়াশোনাও চালিয়ে যেতে।’

একদম শেষে জিয়ার স্ত্রী তাসমিন বলেছেন, ‘উনি আমার ছেলেকে ভালো উপদেশ দিয়েছেন। সুন্দর সুন্দর কথা বলেছেন। উনি সবসময় পাশে থাকবেন বলেছেন।’

সিনিয়র করেস্পন্ডেন্ট November 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ
Next Article নির্বাচন ইস্যুতে দূরে থাকতে চায় না বিএনপি-জামায়াত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 3 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 16 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?