By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় পাটুরিয়া ঘাটে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় পাটুরিয়া ঘাটে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় পাটুরিয়া ঘাটে

Last updated: 2024/04/08 at 2:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঈদে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে পাটুরিয়া ঘাটে। রোববার থেকে ভিড় বেড়েছে। আজ সোমবার (০৮ এপ্রিল) সকালেও অনেক ভিড় দেখা গেছে। ঘাট এলাকার কোথাও পা রাখার ঠাঁই নেই। যাত্রীরা লঞ্চে ওঠতে না পেরে ফেরিতে পদ্মা ও যমুনা নদী পার হতে বাধ্য হচ্ছেন।

অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে লঞ্চেই যাচ্ছেন। ভিড়ের কারণে ফেরিতে কাটা লাইন (ঘাট পর্যন্ত চলাচল) বাসের যাত্রীদেরই বেশি পারাপার করছে কর্তৃপক্ষ। ঘাট এলাকাকে যানজট মুক্ত রাখতে যাত্রীদের লঞ্চ ঘাট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। ফলে যাত্রীদের প্রায় আধা কিলোমিটার পায়ে হেঁটে লঞ্চ ও ফেরিতে ওঠতে হচ্ছে।

আজ সোমবার সকালে পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে ফেরি পারাপারের যানবাহনের চেয়ে কাটা লাইনের বাসের যাত্রী বেশি দেখা গেছে। ফেরি পারাপারের যানবাহনগুলো ঘাটে এসেই সরাসরি ফেরিতে ওঠে পারাপার হচ্ছে। তবে লঞ্চের যাত্রীদের ভিড় বেশি দেখা গেছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, প্রতি বছর যাত্রীদের ঘাটে এসে ফেরি পারাপার হওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়। এতে তাদের দুর্ভোগ হয়। এ কারণে এবার ঈদে যাত্রীরা ফেরি পারাপারের বাসে কম এসে লঞ্চ পারাপার (কাটা লাইন) বাসে বেশি যাচ্ছেন। আর এ সুযোগে দুর্নীতিবাজ লঞ্চ মালিক শ্রমিকরা লঞ্চে অতিরিক্ত যাত্রী পারাপার করছেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন। যদিও এ অভিযোগ লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল রহিম খান অস্বীকার করেন।

বিআইডব্লিউটিসির আরিচা অফিসের খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ১৫টি ফেরি, ২২টি লঞ্চ ও আরিচা-কাজীর হাট নৌ-রুটে ৫টি ফেরি ও ১০টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এ কারণে ঘাট এলাকায় এবার যানজট হয়নি। লঞ্চ পারাপারে যাত্রীদের উপচেপড়া ভিড়ের কারণে তাদের ফেরিতে পারাপার করা হচ্ছে।

শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নবীনগর থেকে পাটুরিয়া ও আরিচা ঘাট পর্যন্ত প্রায় এক হাজার পুলিশ, র‌্যাব, আনসারসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন নিয়োজিত আছে। ঘাটে এসে যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
Next Article এপ্রিলেই কারামুক্ত হতে পারেন ইমরান খান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে: জ্বালানি মন্ত্রী

By Tanvir 9 hours ago
জাতীয়

সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে

By Tanvir 10 hours ago
জাতীয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?