By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঘরের মাঠে হারতে হারতে বাঁচল রিয়াল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ঘরের মাঠে হারতে হারতে বাঁচল রিয়াল
খেলাধূলা

ঘরের মাঠে হারতে হারতে বাঁচল রিয়াল

Last updated: 2021/03/02 at 10:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে হারাতে পারলেও বার্সেলোনাকে টপকে আবারও লিগ টেবিলের দুইয়ে উঠে আসতে পারতো রিয়াল মাদ্রিদ। তবে রিয়ালের সেই আশায় বাধা হয়ে দাঁড়াল রিয়াল সোসিয়েদাদ। গ্যালাক্টিকোদের ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল, তবে শেষ মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। আর এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

খেলার শুরু থেকেই খুব একটা গোছালো ফুটবল খেলতে পারেনি রিয়াল। প্রথম ২০ মিনিটের ভেতরে ছিল বেশকটি ভুল পাসের ছড়াছড়ি। তবে ২১ মিনিটে হুট করেই ঘুরে দাঁড়ায় লস বø্যাঙ্কোসরা। ২১তম মিনিটে ডান দিকের বাইলাইন থেকে লুকাস ভাস্কেজের দারুণ ক্রসে মারিয়ানো দিয়াজের হেড লাগে ক্রসবারে। ফিরতি বল ধরে মার্কো অ্যসেন্সিওর শট প্রতিপক্ষের পায়ে লেগে বাইরে যায়।

এর মিনিট তিনেক পর আরও একটু দুর্দান্ত আক্রমণের শেষ ক্যাসেমিরোর শট গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে ৪৩ মিনিটের লুকা মাদ্রিচের দূরপাল্লার শট ঘুষি দিয়ে ফেরান আলেশ রেমিরো।

তবে বিরতির পর আক্রমণাত্মক শুরু করে সোসিয়েদাদ। সেই ধারাবাহিকতায় সাফল্য পায় ৫৫তম মিনিটে। নাচো মনরিয়েলের ক্রসে দারুণ কোনাকুনি হেডে গোলটি করেন পোর্তু। বল ক্রসবারে লেগে জালে জড়ায়। জায়গায় দাঁড়িয়ে দেখেন আগের তিন ম্যাচে জাল অক্ষত রাখা থিবো কোর্তোয়া। এরপর গোলের জন্য মরিয়া রিয়াল মাদ্রিদের হতাশা বাড়ায় গোল হজমের মিনিট আটেক পর। কর্নারে কাসেমিরোর হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। চাপ ধরে রাখা রিয়ালের হতাশা বাড়ে ৮৪তম মিনিটে; বদলি নামা রদ্রিগোর শট হয় লক্ষ্যভ্রষ্ট।

তবে শেষ তখনও হয়নি। খেলার সময় মিনিট খানেক বাকি থাকতে ফেদে ভালভার্দের ব্যাকহিলে থেকে বল পেয়ে কোনাকুনি পাস বাড়ান ভাস্কেজ। ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন বদলি নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এটি ছিল রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিয়াসের ১০০তম ম্যাচ। আর এই ম্যাচেই গোল করে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 2, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আজ থেকে অনুশীলন করতে পারবেন টাইগাররা
Next Article আরেকটা বিশ্বকাপ জিততে ফিরেছেন গেইল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 9 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 18 hours ago
খেলাধূলা

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago
খেলাধূলা

আইপিএল দেখা আরও কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য

By Nayon Islam 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?