
বিজ্ঞপ্তি : খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। কিন্তু স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং গণতন্ত্র বিরোধী চক্র এখনও নানাভাবে চক্রান্ত-ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি এই অপশক্তির যে কোন অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার (২৭ আগস্ট) বিকালে ডুমুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য প্রভাষক এম এম ইমরান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সরোয়ার হোসেন গহন, এস এম আসাদুজ্জামান নূর, এইচ এম কামাল হোসেন, মোঃ আব্দুল মান্নান শেখ, শেখ মাহমুদুন্নবী মিল্টন, সুরজিৎ মন্ডল, জি এম আরাফাত হোসেন, মোঃ ওহিদুজ্জামান, বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জাফর ইসলাম শান্ত, অনুপম মন্ডল, মোঃ উজ্জ্বল হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম রুবেল, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, সোহেল আহমেদ লিটন, সোহাগ জমাদ্দার, অর্জুন সরকার বলাই, শিশির বর, সুমন শেখ, মোঃ আলমগীর সানা, কাজী মাহবুব, কে এম মফিজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা স.ম কবিরুল ইসলাম, কাজী মেহেদী হাসান রাজা, ছাত্রলীগ নেতা খান আবুল বাসার, মাসুদ রানা, শেখ মোঃ রাসেল, রাসেল সরদার, শাহিনুর রহমান শাহিন, নাজমুল হাসান বাবু, তরিকুল ইসলাম, মোঃ রফিক, খান সাকলাইন, মামুন, মেফতাজুল হক সাগর, মোঃ নাসির, জিএম আজগর আলী, দেবপ্রসাদ কুন্ডু, মোঃ মেহেদী হাসান মিলন সহ উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।

