By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

Last updated: 2025/03/01 at 3:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে মৌখিক নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়েল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মৌখিক এই নির্দেশ দেন।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক মনসুর আলম স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে জানান, চকরিয়া থানার ওসির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলার অভিযোগ রয়েছে। এছাড়া, একজন সাংবাদিককে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও উত্থাপন করেন তিনি। ওসির অপসারণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন ও ঝাড়ু মিছিলের ঘটনাও তুলে ধরেন তিনি।
অভিযোগ শোনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় সশস্ত্র বাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ, কারা অধিদপ্তর, আনসার, ইমিগ্রেশন ও পাসপোর্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কক্সবাজার জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০
Next Article রোববার ২৫ ক্যাডারের পূর্ণদিবস কর্মবিরতি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
অর্থনীতিজাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

অর্থনীতিজাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

By Staff Reporter 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?