By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চট্টগ্রামকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > চট্টগ্রামকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

চট্টগ্রামকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা

Last updated: 2024/12/21 at 2:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : আহমেদ শরীফ চারটি ও ফাহাদ হোসেন তিনটি! চট্টগ্রাম বিভাগের তরুণ দুই পেসারই নিয়েছেন খুলনার সাত উইকেট। তাদের দুজনের এমন বোলিংয়ের পরও এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, আজিজুল হক তামিমদের ব্যর্থতার দিনে ৫২ রান করলেন নুরুল হাসান সোহান। অধিনায়কের হাফ সেঞ্চুরিতে খুলনাও পায় লড়াইয়ের মতো ১৪৬ রানের পুঁজি। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির এলিমিনেটরে জয়ের জন্য খুলনার সেই রানই শেষ পর্যন্ত যথেষ্ট হলো।
মাহমুদুল হাসান জয়, সাদিকুর রহমান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু ফিরলেন দ্রুতই। ইয়াসির আলী রাব্বি ৩৭ রানের ইনিংস খেলে চেষ্টা করলেন। তবে কাজের কাজ হলো না। শেষের দিকে নাঈম হাসানের অপরাজিত ৩৪ রানের ইনিংসও বিফলে গেছে মাসুম খান টুটুল ও মেহেদী হাসান রানার দুর্দান্ত বোলিংয়ে। চট্টগ্রামকে ৭ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সোহানের খুলনা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের জয়ের জন্য ১৪৭ রান তাড়ায় দ্বিতীয় ওভারেই উইকেট হারায় চট্টগ্রাম। নাহিদুল ইসলামের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে শর্ট থার্ডম্যানে আল আমিন হোসেনের হাতে ক্যাচ দিয়েছেন ৮ রান করা জয়। আরেক ওপেনার সাদিকুর ফিরেছেন একটু পরই। মাসুমের বলে ডাউন দ্য উইকেটে এসে লং অফের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার।
টাইমিংয়ে গড়বড় হওয়ায় মিড অফে থাকা আল আমিনকে ক্যাচ দিয়েছেন ১১ রানে। চারে নেমে সুবিধা করতে পারেননি মুমিনুল। মাসুমের লেগ স্টাম্পের উপর করা ডেলিভারিতে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে খেলার চেষ্টায় সীমানার কাছে থাকা শেখ পারভেজ জীবনকে ক্যাচ দিয়েছেন। চট্টগ্রামের টপ অর্ডার ব্যাটাররা যেখানে খেলতেই পারছিলেন না সেখান শুরু থেকেই আক্রমণাত্বক ছিলেন দিপু।
যদিও তরুণ এই ব্যাটারের ইনিংস বড় হতে দেননি মেহেদী রানা। বাঁহাতি পেসারের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে থামতে হয়েছে এক ছক্কা ও দুই চারে ১৪ বলে ২৩ রান করা দিপুকে। ইরফান শুক্কুরও ফিরেছেন দ্রুতই। ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। সেখান থেকে নাঈমকে সঙ্গে নিয়ে টেনে তোলার চেষ্টা করেছিলেন ইয়াসির। দ্রুত রান তুলতে না পারায় চাপে পড়েন তারা দুজন।
রানের খোঁজে মেহেদী রানাকে ছক্কা মারতে গিয়ে মিড উইকেটে মোহাম্মদ মিঠুনকে ক্যাচ দিয়েছেন ইয়াসির। চট্টগ্রামের অধিনায়ককে ফিরতে হয় ২৭ বলে ৩৭ রান করে। শেষ দিকে ২৭ বলে অপরাজিত ৩৪ রান করেছিলেন নাঈম। তবে খুলনার বোলারদের দারুণ বোলিংয়ে ৭ রানের জয়ে মাঠ ছাড়েন সোহান-ইমরুলরা। খুলনার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মেহেদী রানা ও মাসুম।
সকালের শুরুতে ব্যাটিংয়ে নেমে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি বিজয়, আজিজুল হক তামিম, মিঠুন, ইমরুলরা। টপ অর্ডারের ব্যর্থতায় দলের হাল ধরেন সোহান। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৯ বলে খেলেছেন ৫২ রানের ইনিংস। অধিনায়কের এমন ব্যাটিংয়ে ১৪৬ রানের পুঁজি পায় তিন বল আগেই অল আউট হওয়া খুলনা। চট্টগ্রামের হয়ে শরীফ চারটি, ফাহাদ তিনটি এবং ইরফান একটি উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা বিভাগ- ১৪৬/১০ (১৯.৩ ওভার) (সোহান ৫২, আজিজুল ২০, নাহিদুল ১৮, ইমরুল ১৭, মিঠুন ১৬; শরীফ ৪/২৬, ফাহাদ ৩/২০)
চট্টগ্রাম বিভাগ- ১৩৯/৬ (২০ ওভার) (ইয়াসির ৩৭, নাঈম ৩৪*, দিপু ২৩; মেহেদী রানা ২/১২, মাসুম ২/২১)

সিনিয়র করেস্পন্ডেন্ট December 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, জেলেদের গভীর সাগরে যেতে মানা
Next Article সড়ক ও পরিবহন খাতের দুর্নীতি এখনো বন্ধ হয়নি : নাহিদ ইসলাম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 7 hours ago
খেলাধূলা

এবার ভিন্ন আঙিনায় সাকিব, আনছেন নতুন গণমাধ্যম

By Nayon Islam 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?