By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চড়-থাপ্পড় মারার ঘটনায় সহকারী অ্যাটর্নি তামান্নার নিয়োগ বাতিল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > চড়-থাপ্পড় মারার ঘটনায় সহকারী অ্যাটর্নি তামান্নার নিয়োগ বাতিল
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চড়-থাপ্পড় মারার ঘটনায় সহকারী অ্যাটর্নি তামান্নার নিয়োগ বাতিল

Last updated: 2023/11/09 at 4:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মজিবকে চড় ও থাপ্পড় মারার জেরে আরেক সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌসের নিয়োগ বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে তাকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সলিসিটর রুনা নাহিদ আকতার এ প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তামান্না ফেরদৌস এর সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে মন্ত্রণালয়ের বিগত ০৭-০৭-২০১১ খ্রি তারিখের ০৯ / সলিসিটর / ২০০৯-৬৩ নং স্মারকে প্রদত্ত নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

১০ অক্টোবর সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল বরাবর এ অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মজিব মারামারির ঘটনায় তার সম্মানহানি হয়েছে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন। অপরাধীকে বিচারের সন্মুখীন করতে বলা হয়েছে আবেদনে।

জানা যায়, গত ৩ অক্টোবর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রস্তুতি সভা শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুমের সামনে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মজিব ও নারী আইনজীবী তামান্না ফেরদৌসের মধ্যে মারামারির এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবস্থা নিতে ওইদিনই আইনজীবী মজিবুর রহমান অ্যাটর্নি জেনারেল বরাবর একটি লিখিত আবেদন করেন। আইনজীবীদের মধ্যে মারামারির ঘটনার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম আইনজীবীদের ওয়ালে ওয়ালে ঘুরপাক খাচ্ছে।

লিখিত আবেদনে রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুর রহমান উল্লেখ করেন, দুপুর ২ ঘটিকার সময় বারের সম্পাদকের রুমের সামনে অবস্থানকালে আগের শত্রুতার জের ধরে রাজনৈতিক কথাবার্তা চলাকালীন মুহূর্তে হঠাৎ করে সহকারী এটর্নি জেনারেল তামান্না ফেরদৌস আমাকে গালিগালাজ করেন। আমি এর প্রতিবাদ করলে তিনি আমার দুইগালে দুইটা চড়-থাপ্পড় মারেন। এমনকি বেশি বাড়াবাড়ি করলে তিনি আমাকে বহিরাগত লোকজন দিয়ে খুন করার হুমকি দেন। ওই ঘটনাস্থলে বিজ্ঞ আইনজীবীরা ও অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন। এ ঘটনার ভিডিও ফুটেজ দেখলে প্রকৃত বিষয়টি জানা যাবে। এ ঘটনায় আমার মান, সম্মান ও ইজ্জতহানি ঘটে। আমি এর বিচার চাই।

প্রত্যক্ষদর্শী এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রস্তুতি সভা শেষে রাষ্ট্রপক্ষের দুই আইনজীবীর মধ্যে চড়-থাপ্পড়ের ঘটনা ঘটেছে। সামান্য খাবারের টোকেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এমন ঘটনা আমাদের জন্য লজ্জাকর। দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি।

উল্লেখ্য, সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মজিব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন চায় চীন
Next Article ফকিরহাটে চোরাই ভ্যানসহ আটক ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 6 hours ago
জাতীয়

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?