By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চলতি মাসেই আন্দোলনের যৌথ রূপরেখার ঘোষণা বিএনপি ও বিরোধী দলগুলোর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > চলতি মাসেই আন্দোলনের যৌথ রূপরেখার ঘোষণা বিএনপি ও বিরোধী দলগুলোর
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চলতি মাসেই আন্দোলনের যৌথ রূপরেখার ঘোষণা বিএনপি ও বিরোধী দলগুলোর

Last updated: 2023/05/06 at 12:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সংবিধান সংস্কার ও ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণকে সামনে রেখে আন্দোলনের যৌথ রূপরেখার খসড়া তৈরির কাজ চূড়ান্ত করেছে বিএনপি ও দলটির সঙ্গে যুগপৎ কর্মসূচিতে যুক্ত বিরোধী দলগুলো। আগামী কয়েকদিন এই খসড়া নিয়ে বিদ্যমান বিরোধী জোটগুলো নিজেদের মধ্যে আলোচনা করে প্রক্রিয়া চূড়ান্ত করবে। এক্ষেত্রে চলতি মে মাসেই যুগপতে যুক্ত বিরোধী দলগুলোকে নিয়ে সরকারবিরোধী আন্দোলনের যৌথ রূপরেখা ঘোষণা করতে চায় বিএনপি।

বিএনপি ও বিরোধী দলগুলোর নেতারা জানিয়েছেন, সরকারকে পদত্যাগে বাধ্য করতে চূড়ান্ত আন্দোলনের সময়সীমা সাধারণত স্বল্প পরিসরে হয়ে থাকে। এক্ষেত্রে নির্বাচনের অনেক আগে থেকেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করা এবং দেশি-বিদেশি পক্ষগুলোকে সমন্বয় করা কঠিন। এ কারণে যথাযোগ্য সময়ে যৌথ রূপরেখার ঘোষণা দেওয়ার পক্ষে যুগপতে যুক্ত বিরোধী দলীয় নেতারা।

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘সরকারের পদত্যাগ, আগামী নির্বাচন, সংবিধান সংস্কার প্রশ্ন এবং ভবিষ্যৎ রাষ্ট্র কীভাবে চলবে- তার ওপর ভিত্তি করে যৌথ ঘোষণাপত্রের ড্রাফটিং চলছে। রাজনৈতিক দাবি তো পরিবর্তনযোগ্য। আন্দোলনের কর্মসূচিগত লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। ফলে, এখন ড্রাফট বিনিময় হবে। সেটা চূড়ান্ত হওয়ার পর সব জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে যৌথ ঘোষণার যথাযোগ্য সময় ঠিক করা হবে।’

গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, গত বছরের ১৯ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ২৭ দফা ঘোষণা করা হয়। এর আগে ওই বছরের ৮ আগস্ট গণতন্ত্র মঞ্চ ১৪ দফা, ১৮ ফেব্রুয়ারি গণসংহতি আন্দোলন ১৪ দফা দেয়। এরপর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকেও আন্দোলন ও রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দেয়।

নেতারা জানান, এসব প্রস্তাবের ভিত্তিতে ন্যূনতম সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন করা হবে। আলোচনা অনুযায়ী, এ বছর বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটি মিলে ‘সরকার ও শাসনব্যবস্থা বদলের লক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের সাত দফা’ চূড়ান্ত করা হয়। পরে গত ১৩ এপ্রিল বিএনপির পক্ষ থেকে আকস্মিকভাবে ২৭ দফাকে কেন্দ্র করে যৌথ ঘোষণার প্রস্তাব আনা হয়।

গণতন্ত্র মঞ্চের আরেক নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘বিএনপি ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটি যৌথভাবে আন্দোলনের সাত দফা প্রস্তুত করেছিল। কিন্তু পরবর্তী সময়ে নতুন প্রস্তাব আসার পর বিষয়টি নতুন আঙ্গিকে হচ্ছে। আশা করি, আগামী ১৫-২০ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যৌথ রূপরেখার ঘোষণা আসবে। ইতোমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব দলকে একসঙ্গে নিয়ে রূপরেখা ঘোষণার প্রস্তাব করেছেন। আশা করি, সেভাবেই এগুবে।’

গণতন্ত্র মঞ্চের শরিক গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘যৌথ ঘোষণা মোটামুটি চূড়ান্ত। দুদিন আগে বা পরে ঘোষণা আসবে। সরকার চলতি বছরের শেষ দিকে নির্বাচন দেওয়ার চিন্তা করছে। সেক্ষেত্রে আমরা যারা সরকার পতনের আন্দোলন ও নিরপেক্ষ সরকারের নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলন করছি, তাদের কৌশল গুরুত্বপূর্ণ।’

নুরুল হক নুরের ভাষ্য, ‘বেশি আগে-ভাগে আন্দোলন করে প্রশাসন, বিদেশি শক্তিগুলোকে কতখানি সম্পৃক্ত করতে পারবো, সেটা বিবেচ্য। সরকারও দেনদরবার করছে, তারা কী করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এ কারণে আমরা নিজেরা আলাপ-আলোচনা করছি। আন্দোলনের মোমেনটাম তৈরি হলেই আমরা আমাদের রোডম্যাপের ঘোষণা দেবো।’

মঞ্চের একজন নেতা বলেন, ‘‘বিএনপির পক্ষ থেকে আন্দোলনের লক্ষ্যটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ, তারা মনে করেÍ‘এমনও হতে পারে সব দফারফা বাদ দিয়ে একদফাতেই যেতে হতে পারে’। সেক্ষেত্রে কত দফা, সেটা মুখ্য নয়।’’

বিএনপির সঙ্গে যুগপতে যুক্ত ১২ দলীয় জোট। এই জোটের শরিক বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘যৌথ রূপরেখা নিয়ে ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটসহ নানা দল ও সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে। বিষয়টি দ্রুততার সঙ্গে সামনে আসবে।’

‘কর্মসূচির ক্ষেত্রে কোনও কোনও নেতা কোরবানি ঈদের আগে, আবার কোনও নেতা জুলাইয়ের মধ্যেই অর্থাৎ মে থেকে জুনের মধ্যেই চূড়ান্ত কর্মসূচি দেওয়ার পক্ষে মত দিয়েছেন। সেক্ষেত্রে যৌথ ঘোষণার বিষয়টি বিলম্বিত হওয়ার কারণ নেই’, বলে জানান শাহাদাত হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিষয়টা হচ্ছে, আমরা প্রত্যেকটি দলই কিন্তু যুগপৎ আন্দোলনে যুক্ত। আমাদের দলের পক্ষ থেকে ২৭ দফা, ১০ দফা ঘোষণা করা হয়েছে। অন্যান্য বিরোধী দল তাদের দাবি ও নিজস্ব চিন্তা নিয়ে কাজ করছে। এখন এটাকে আরও কাছাকাছি নিয়ে আসার কাজ হচ্ছে। আশা করি, দ্রুততার সঙ্গে এর সুরাহা হবে। তবে দিনক্ষণ বলার কোনও সুযোগ নেই।’

সিনিয়র করেস্পন্ডেন্ট May 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখতে হবে : এসএম কামাল
Next Article প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ২ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?