By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২
আন্তর্জাতিক

চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

Last updated: 2026/01/14 at 2:57 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : উত্তর-পূর্ব থাইল্যান্ডে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন একটি ক্রেন ভেঙে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮০ জন। খবর আল জাজিরা ও বিবিসির।
বুধবার (১৪ জানুয়ারি) নাখন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে যাচ্ছিল।
থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী ফিফাত রাতচাকিতপ্রাকর্ণ জানান, দুর্ঘটনার সময় ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন। নিহত ব্যক্তিরা ক্রেনের আঘাতে ক্ষতিগ্রস্ত ট্রেনটির তিনটি বগির মধ্যে দুটিতে অবস্থান করছিলেন। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি একটি রেল প্রকল্পের নির্মাণাধীন সাইটের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ ওপর থেকে একটি ক্রেন ধসে পড়ে ট্রেনের ওপর আঘাত হানে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং পরে স্বল্প সময়ের জন্য অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ। হতাহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা মিত্র ইন্ত্রপান্যা সংবাদ সংস্থা এএফপিকে জানান, সকালে তিনি প্রথমে একটি প্রচণ্ড শব্দ শুনতে পান। এরপর পরপর দুটি বিস্ফোরণের মতো শব্দ হয়।
ঘটনাস্থলের দৃশ্য ভয়াবহ ছিল জানিয়ে ৫৪ বছর বয়সী মিত্র ইন্ত্রপান্যা বলেন, ‘কী ঘটেছে তা দেখতে গিয়ে দেখি, একটি ক্রেন তিনটি বগিসহ একটি যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে আছে। ক্রেনের ধাতব অংশ দ্বিতীয় বগির মাঝ বরাবর আঘাত করে সেটিকে দুই ভাগ করে দেয়।’
থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত আহত সব যাত্রীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
নিরাপত্তা ত্রুটির অভিযোগ
এই দুর্ঘটনার পর থাইল্যান্ডে নির্মাণ সংক্রান্ত নিরাপত্তা নিয়ে আবারো প্রশ্ন উঠেছে। দেশটিতে প্রাণঘাতী নির্মাণ দুর্ঘটনা নতুন কিছু নয়। নিরাপত্তা মান ও বিধিনিষেধ যথাযথভাবে বাস্তবায়ন না হওয়াই এর অন্যতম কারণ বলে মনে করা হয়।
২০২৩ সালে থাইল্যান্ডের পূর্বাঞ্চলে রেললাইন পার হওয়ার সময় একটি পিকআপ ট্রাকের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে আটজন নিহত এবং চারজন আহত হন।
এ ছাড়া গত বছর মার্চে একটি ভূমিকম্পের সময় ব্যাংককে নির্মাণাধীন একটি বহুতল টাওয়ার ভবন ধসে পড়ে। ওই ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়। উল্লেখযোগ্যভাবে, ওই ভূমিকম্পে ব্যাংককের অন্য কোনো ভবন ধসে পড়েনি। ঘটনাটি নির্মাণ খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও কাঠামোগত ত্রুটির বিষয়টি নতুন করে সামনে আনে।
২০২২ সালে ওয়ার্কমেনস কম্পেনসেশন ফান্ড পরিচালিত এক গবেষণায় দেখা যায়, আগের বছরে থাইল্যান্ডে নির্মাণসংক্রান্ত দুর্ঘটনায় চার হাজার ৫০০–এর বেশি শ্রমিক নিহত বা আহত হন।
এ ছাড়া গত সাত বছরে ব্যাংকক থেকে দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত একটি সড়ক উন্নয়ন প্রকল্পে সংঘটিত বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় ১৫০ জনের।

জন্মভূমি ডেস্ক January 14, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজা গণহত্যায় অস্ত্র-অর্থ দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত
Next Article রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে মৃত্যু বেড়ে ৬
আরো পড়ুন
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?