By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ
জাতীয়জেলার খবরবিনোদন

চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ

Last updated: 2022/07/08 at 11:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

বিনোদন ডেস্ক
চলে গেলেন বাংলা সিনেমা ও নাটকের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ (৭৫) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকালে রাজধানীতে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা তার ফেসবুক পোস্টের মাধ্যমে খবর দিয়েছেন।
এছাড়া টিভি নাটকের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শর্মিলী আহমেদ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
জানা গেছে, শুক্রবার ভোরে শর্মিলী আহমেদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে উত্তরার বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বিকেলে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, ১৯৪৭ সালে জন্ম নেয়া এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সবার মন জয় করেছেন সাবলীল অভিনয় দিয়ে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 8, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কিংবদন্তি সংগীত পরিচালক আলম খান আর নেই
Next Article পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিটি মেয়রের শুভেচ্ছা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 58 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

এমপি ইলহান ওমর, রাশিদা তালাইবকে দেশ থেকে বিতাড়িত করা উচিত : ট্রাম্প

By Staff Reporter 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 58 minutes ago
জাতীয়

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?