By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চলে গেলেন জেপি নেতা শরীফ শফিকুল হামিদ চন্দন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > চলে গেলেন জেপি নেতা শরীফ শফিকুল হামিদ চন্দন
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

চলে গেলেন জেপি নেতা শরীফ শফিকুল হামিদ চন্দন

Last updated: 2021/03/11 at 11:20 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

জাতীয় পার্টি-জেপি’র প্রেসিডিয়াম সদস্য, খুলনা নাগরিক ফোরামের চেয়ারপার্সন শরীফ শফিকুল হামিদ চন্দন আর নেই। বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের ছোট ছেলে শরীফ শাহরিয়ার চন্দন এ সংবাদ নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। আজ শুক্রবার বাদ জুম্মা পাবলা সবুজ সংঘ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমকে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হবে।

তার ছোট ছেলে জানায়, বাধ্যক্য জনিত কারণে তিনি মারা গেছেন। প্রায় এক মাস আগে তার করোনার টেস্ট করা হয়েছিল, কিন্তু টেস্টের ফলাফর পাওয়া যায়নি। তবে জাতীয় পার্টি (জেপির) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন দৈনিক জন্মভূমিকে জানান, গত সপ্তাহে তিনি ঢাকাতে ছিলেন এবং তাকে তেমন অসুস্থ মনে হয়নি।

মাস খানেক আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে শ্বাস কষ্টজনিত কারণে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। পরে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৭৩ সালে সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়ে ছিলেন। তিনি খুলনার দৌলতপুরের পাবলা এলাকার স্বনাম ধন্য শিক্ষক শরীফ আবুল কাশেমের ছেলে। তিনি খুলনা থেকে অধুনালুপ্ত দৈনিক তথ্য কেন্দ্র নামে একটি সাপ্তাহিক পত্রিকার দীর্ঘদিন প্রকাশক ও সম্পাদক ছিলেন। তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে এরশাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ছিলেন। এর পর তিনি জেপিতে যোগ দেন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় এখানে আনা হয়েছিল। এখানে আনার ১০ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়েছে। শ্বাস কষ্টজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। শুনছি, তার করোনা ছিল।

\ সিটি মেয়রের শোক \

খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার এবং জাতীয় পার্টির (মঞ্জু) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শরীফ শফিকুল হামিদ চন্দন-এর মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। 

শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

\ জেপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের শোক \

জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম এক বিবৃতিতে পার্টির ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দনের মৃত্যুতে গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে জাতীয় পার্টি-জেপির ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দনের মৃত্যুতে জেপির যুগ্ম সাধারণ সম্পাদক এম. এস রাশিদা করিম,খুলনা জেলা জাতীয় পার্টি-জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সহসভাপতি ড. এস এম জাকারিয়া, গাজী আব্দুস সামাদ, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, মহানগর জেপির সভাপতি কাজী মাসুদ আহম্মেদ, সাধারণ সম্পাদক ডা. এম এন আলম, মহানগর জেপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলামসহ জেপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 11, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অডিও ক্যাসেট টেপের আবিষ্কারক লুউ অটেন্স আর নেই
Next Article উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে : শেখ হারুন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 6 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?