By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চালকের ঘুষিতে প্রাণ গেল যাত্রীর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > চালকের ঘুষিতে প্রাণ গেল যাত্রীর
সাতক্ষীরা

চালকের ঘুষিতে প্রাণ গেল যাত্রীর

Last updated: 2023/03/21 at 2:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ভ্যানভাড়ার পাঁচ টাকা নিয়ে দ্বন্দ্বে ভ্যানচালকের ঘুষিতে মোমরেজুল ইসলাম (৫২) নামের এক যাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জেলার সদর উপজেলার বল্লী ইউনিয়নের মচড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোমরেজুল ইসলাম সদর উপজেলার মচড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। আর অভিযুক্ত ভ্যানচালক মিন্টু (৩৫) একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে মচড়া মোড় এলাকায় ভ্যানচালক মিন্টুর সঙ্গে যাত্রী মোমরেজুলের ৫ টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভ্যানচালক মিন্টু মোমরেজুল ইসলামের মুখে ঘুষি দেন। এতে মোমরেজুল অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রোববার রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঢাকা পোস্টকে জানান, মূলত ভাড়া ৫ টাকা কিন্তু ভ্যানচালক মিন্টু ১০ টাকা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ভ্যানচালক মিন্টু যাত্রী মোমরেজুল ইসলামের মুখে ঘুষি দেন। ভ্যানচালক মিন্টুর হাতে ভ্যানের চাবি থাকায় মোমরেজুলের ব্লিডিং শুরু হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত মিন্টুর অবস্থান নিশ্চিত হওয়ার জন্য তার মাকে থানায় আনা হয়েছে। এছাড়া ওই ভ্যানে থাকা অপর একজন যাত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে মাদকসহ ১৩ মামলার আসামি সাগর দাস গ্রেফতার
Next Article আনসার সদস্যসহ ২ জনের মরদেহ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান ও খুলনাকে গ্রীণ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার –মঞ্জুর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
খুলনামহানগর

সাংবাদিকদের জন্য ‘হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে–মুহাম্মদ আবদুল্লাহ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 minutes ago
বাগেরহাট

মোংলায় সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

কাঁপছে সাতক্ষীরার ২২ লাখ মানুষ ১ মাসে ১০ভূমিকম্প ‌

By Correspondent 10 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By Correspondent 24 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?