By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী
জাতীয়জেলার খবর

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী

Last updated: 2022/08/28 at 12:37 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক
চা বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষে চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, কাল থেকে শ্রমিকদের কাজে যোগ দিতে।
পূর্ব ঘোষণার চেয়ে মজুরি বাড়ল ৫০ টাকা। সঙ্গে আনুপাতিক হারে অন্যান্য সুবিধা বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস। সব সুবিধা মিলিয়ে একজন চা শ্রমিক এখন পান ৪০২ টাকা। নতুন মজুরিতে সেটা সাড়ে ৪শ’ থেকে ৫শ’ টাকা পর্যন্ত হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে গণভবনে এ বৈঠক শুরু হয়। এতে ১৩ জন মালিক অংশ নিয়েছেন।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন, চা শ্রমিকদের আশা প্রধানমন্ত্রী শ্রমিকদের পক্ষ হয়ে মালিকদের সঙ্গে কথা বলে মজুরি বাড়াবেন। সেটাই তিনি করেছেন। প্রধানমন্ত্রী আজ (রবিবার) থেকে সবাই কাজে যোগ দেওয়ার আহŸান জানিয়েছেন। তিনি শিগগিরই চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করবেন।
মজুরি বাড়ানোর দাবিতে টানা ১৮দিন ধরে আন্দোলন করে আসছেন দেশের ২৪১টি চা বাগানের শ্রমিকরা। এরই মধ্যে ঘোষণা আসে শনিবার গণভবনে চা শ্রমিকদের মজুরির বিষয় নিয়ে বাংলাদেশীয় চা সংসদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ সংবাদ শোনার পর মৌলভীবাজারের ৯২টি চা বাগানে গতকাল শুক্রবার কোনো আন্দোলন করেননি চা শ্রমিকরা। তবে কর্মবিরতি অব্যাহত রয়েছে।
এখন চা শ্রমিকদের দৃষ্টি গণভবনের দিকে। তাদের ধারণা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী তাদের একটা সুফল এনে দিবেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল কালিঘাট চা বাগানের ৩নং ওয়ার্ডের সদস্য অনিল তন্তবাই বলেন, আমরা এখন প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়ে আছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের দুঃখ-দুর্দশার কথা জানেন। আমরা ২০০ বছর ধরে যে জায়গায় বসবাস করছি সে জায়গার ভ‚মি অধিকার আজো পাইনি। সব বাগানে এখনো স্কুল হয়নি।
শ্রীমঙ্গল আমরইল চা বাগানের শ্রমিক জনিস বলেন, প্রধানমন্ত্রী আমাদের শেষ ভরসার স্থল। প্রধানমন্ত্রীর দিকেই এখন আমরা তাকিয়ে আছি। তিনি বলেন, তাদের বিশ্বাস শনিবারের মিটিংয়ে প্রধানমন্ত্রী তাদের নিরাশ করবেন না।

 

সিনিয়র করেস্পন্ডেন্ট August 28, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা বিএমএ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যকে কারণ দর্শানোর নোটিশ
Next Article ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 minutes ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 24 minutes ago
জাতীয়

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 minutes ago
জাতীয়

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 28 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?