By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চিংড়ির ভবিষ্যৎকে উজ্জ্বল করতে ব্রান্ডিং এর বিকল্প নেই: খুবি উপাচার্য
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > চিংড়ির ভবিষ্যৎকে উজ্জ্বল করতে ব্রান্ডিং এর বিকল্প নেই: খুবি উপাচার্য
জাতীয়জেলার খবর

চিংড়ির ভবিষ্যৎকে উজ্জ্বল করতে ব্রান্ডিং এর বিকল্প নেই: খুবি উপাচার্য

Last updated: 2022/10/26 at 8:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
জলবায়ু পরিবর্তনে খুলনা অঞ্চলের চিংড়ি চাষের বর্তমান সমস্যা ও সমস্যা উত্তরণে করণীয় শীর্ষক এক সেমিনার নগরীর গল্লামারীর মৎস্য বীজ উৎপাদন খামারে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত সেমিনারের বাস্তবায়নে ছিল ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ফোয়াব)।

আলোচনায় প্রধান অতিথি খুবি  উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তন স্বাভাবিক বিষয়। ২০০ বছর আগে মানুষের প্রকৃতি সম্পর্কে ধারনা ছিল না। এখানকার জমি ধানচাষের উপযোগী নয়। বিধায় মানুষ ঝুঁকে পড়ে মৎস্য চাষে। পরিবেশের সাথে খাপ খাইয়ে মানুষ বুঝে গেছে কোনটা উপযোগী। তাই পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার জন্য উদ্যোগ নিতে হবে। মৎস্য চাষ যখন শুরু হয় তখন ৩০ প্রজাতির চিংড়ি ছিল। যা আজ বিলুপ্তির পথে। গবেষণার মাধ্যমে এর উন্নয়ন করতে হবে। বর্তমানে চিংড়ি উৎপাদন যা আছে তার থেকেও বাড়াতে হবে। চিংড়ির ভবিষ্যৎকে উজ্জ্বল করতে ব্রান্ডিং এর বিকল্প নেই। ব্রান্ডিংয়ের অভাবে বিশ^ বাজারে আমাদের অবস্থান নড়বড়ে। গবেষণার মাধ্যমে পরিবেশ বান্ধব চিংড়ি চাষ করতে হবে।

ফিসারি প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এফপিবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় ও ফোয়াবের অর্থায়নে সার্বিক সহযোগিতায় ছিল জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। সেমিনারে সভাপতিত্ব করেন ফোয়াবের সভাপতি মৎস্য উন্নয়ন ও সমবায় ব্যক্তিত্ব মোল্লা সামছুর রহমান শাহীন। ফুলতলার সিনিয়র মৎস্য অফিসার রনজিৎ কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুবির এফএমআরটি ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. গোলাম সরোয়ার মিঠু, উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো: তোফাজউদ্দীন আহমেদ, রাজু ফিসারিজের চেয়ারম্যান এস এম রাজুল হাসান রাজু। প্রধান আলোচক ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ জয়দেব পাল।
সেমিনারের প্রথম পর্বের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর কোরআন তিলাওয়াত করেন ডুমুরিয়ার খামার ব্যবস্থাপক মো: মেহেদী হাসান। গীতা পাঠ করেন সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা।
সেমিনারের দ্বিতীয় পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন ও প্রেজেন্টেশন করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। এরপর প্রান্তিক চাষিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সেমিনারে সুপারিশমালার উপস্থাপন করা হয়। কারিগরি সেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো: তোফাজউদ্দীন আহমেদ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার ঘোষ, ফোয়াবের যুগ্ম সম্পাদক শেখ শাকিল হোসেন, অর্থ সম্পাদক সাফায়েত হোসেন শাওন, মৎস্যজীবী লীগ নেতা নাসিরুল্লাহ হীরা, রূপসা উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো: মহিদুল ইসলাম, মো: শহিদুল ইসলাম মাস্টার, মো: শফিকুল ইসলাম, মো: আলী হোসেনসহ জেলার বটিয়াঘাটা, দিঘলিয়া, ডুমুরিয়া, রূপসা ও দাকোপের প্রান্তিক মৎস্য চাষিরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 26, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
Next Article বাগেরহাটের ফকিরহাটে পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 minutes ago
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
খুলনামহানগর

রূপসা ব্রিজের পশ্চিম ঢালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চাকরিজীবী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 minutes ago
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
খুলনামহানগর

রূপসা ব্রিজের পশ্চিম ঢালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চাকরিজীবী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?