By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চিকিৎসকদের ওপর হামলা : ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > চিকিৎসকদের ওপর হামলা : ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
জাতীয়

চিকিৎসকদের ওপর হামলা : ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

Last updated: 2026/04/11 at 10:14 PM
Tanvir 2 hours ago
Share
SHARE
চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় চার দফা দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন ডক্টরস সোসাইটি-এর নেতারা। শনিবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি শেষে এই ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। একইসঙ্গে ইন্টার্ন ডক্টরস সোসাইটির উদ্যোগে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করেন। কর্মবিরতি শেষে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ শেষে তদন্ত কমিটি চিকিৎসকদের জানায়, ইন্টার্ন চিকিৎসকদের চার দফা দাবির অধিকাংশই তাদের সুপারিশে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে জানান, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জড়িতদের চিহ্নিত করে নাম পরিচয় প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা। ইন্টার্ন চিকিৎসকরা জানান, একই দিনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। যা সারাদেশে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী সব ইন্টার্ন চিকিৎসকরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। এর আগে গত বুধবার (৮ এপ্রিল) হাসপাতালের জরুরি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে আসা কয়েকজন কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। পরে রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী প্রতিনিধি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই রাতেই বৈঠক শেষে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম চালু করা হয়।
Tanvir April 11, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ
Next Article আমাদের সদিচ্ছা আছে, আস্থা নেই : ঘালিবাফ
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 38 minutes ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 42 minutes ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 45 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 2 hours ago
জাতীয়

বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ: তথ্যমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়

সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড তালিকা’ করছে র‍্যাব

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?